News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকল কলকাতার অ্যাপ ক্যাব পরিষেবা
Image

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকল কলকাতার অ্যাপ ক্যাব পরিষেবা

কলকাতা, ১৫ মার্চ (হি. স.) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকল কলকাতার অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়ার সংগঠনগুলি। সোমবার পথে নামবে না কোনও অ্যাপ ক্যাব। যার ফলে সপ্তাহ শুরুতে অসুবিধায় সাধারণ মানুষ।  

মূলত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তার সঙ্গে কমিশন বাড়ানোর দাবিতে এই প্রতিবাদ। এদিন সকাল ৫ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত ধর্মঘট পালন করবে কলকাতার তিনটি বেসরকারি অ্যাপ ক্যাব অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের ফলে পথে নামবে না কোনও ক্যাব। কলকাতায় চলবে না প্রায় ২৫ হাজার অ্যাপ ক্যাব। তবে মহিলা নিরাপত্তার কথা মাথায় রেখে বিকেল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে কিছু সখ্যক গাড়ি। এদিন নিজেদের মধ্যে এক বৈঠকে সংগঠনগুলি আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে ধর্মঘটে লাগাতার হবে কিনা। এই বিষয়ে বেশ কিছুদিন আগেই একটি প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিল সংগঠনগুলি। সেই প্রতিবাদে ভালো সারা পাওয়ায় পুনরায় ধর্মঘটের কর্মসূচি নিয়েছে সংগনগুলি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top