News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী প্রচার সেরে চেন্নাই ফেরার সময় কমল হাসানের গাড়িতে হামলা
Image

নির্বাচনী প্রচার সেরে চেন্নাই ফেরার সময় কমল হাসানের গাড়িতে হামলা

চেন্নাই, ১৫ মার্চ (হি. স.) : তামিলনাডুর  বিধানসভা নির্বাচনী প্রচার সেরে চেন্নাই ফেরার সময় তামিল সুপারস্টার কমল হাসানের গাড়িতে হামলা চালায় এক মদ্যপ ব্যক্তি। রবিবার এই ঘটনায় আঘাত পাননি ‘মাক্কাল নিধি মাইয়াম’  দলের প্রধান কমল হাসান।

জানা গেছে,  রবিবার নির্বাচনী প্রচার সেরে চেন্নাই ফেরার সময় কমল হাসানের গাড়িতে হামলা চালায় ওই মদ্যপ ব্যক্তি। তারপরই হামলাকারীকে ধরে ফেলেন তাঁর সমর্থকরা। এরপর মারধোর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে, এমএনএম দলের নেতা তথা প্রাক্তন আইপিএস অফিসার এ জি মৌর্য জানান, হামলায় কমল হাসানের গাড়ির কাচ ভেঙে গিয়েছে। হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হামলার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ জানিয়ে তিনি জানান, হামলা চালিয়ে তাঁদের দলকে ভয় দেখানো যাবে না।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top