News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘবদ্ধ হামলায় আহত ব্যক্তির মৃত্যু হাসপাতলে
Image

সংঘবদ্ধ হামলায় আহত ব্যক্তির মৃত্যু হাসপাতলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ উজান অভয়নগরে সঙ্ঘবদ্ধ হামলায় আহত অভিজিৎ দেকে শেষ রক্ষা করা গেল না৷ তারা ১২ দিন জিবি হাসপাতাল এ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলো অভিজিৎ৷


১ মার্চ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ অভয়নগরে সঙ্ঘবদ্ধ হামলায় গুরুতর ভাবে আহত হয়েছিল অভিজিত দে নামে এক যুবক৷ পরিবারের লোকজন তারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন৷ তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে৷ চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় চেষ্টা করেন৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে অভিজিৎ৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই উজান অভয়নগর সহ পার্শবর্তী এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ মৃতের ভাই জানিয়েছেন আক্রমণকারী চারজনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়৷ পুলিশ এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে বলে জানায় নিহতের ভাই৷

উজান অভয়নগর এলাকার অভিজিৎ এর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশও নড়েচড়ে বসেছে৷ এই ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top