News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর মা কোভিড টিকার প্রথম ডোজ নিলেন
Image

মুখ্যমন্ত্রীর মা কোভিড টিকার প্রথম ডোজ নিলেন

আগরতলা, ১৩ মার্চ (হি.স.)৷৷ করোনা-র বিরুদ্ধে লড়াইয়ে টিকা নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মা মিনা দেব৷ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তাঁকে টিকা দেওয়া হয়েছে৷ সত্তোরোর্ধ মিনা দেব টিকা নেওয়ার পর সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন৷


এ-বিষয়ে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আনন্দের সঙ্গে জানাতে চাই, আজ আমার মা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন৷ আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যাঁরা কোভিড ভ্যাকসিন নেওয়ার মানদণ্ডে যোগ্য তাঁদের যেন আমরা সকলে মিলে ভ্যাকসিন গ্রহণ করার বিষয়ে উৎসাহিত ও উদ্বুদ্ধ করি৷
প্রসঙ্গত, ত্রিপুরায় তৃতীয় পর্যায়ের কোভিড টিকাকরণ শুরু হয়েছে৷ স্বাস্থ্য কর্মী ও অন্যান্যদের মিলিয়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আশানুরূপ টিকাকরণ হয়েছে৷ এখন তৃতীয় পর্যায়ে টিকাকরণও ভালো সাড়া মিলছে৷ গতকাল সচিবালয়ে টিকাকরণ কেন্দ্রে টিকার প্রথম ডোজ নিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top