News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে সড়ক অবরোধ
Image

বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,১৩ মার্চ৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৩৬ মাইলে পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দাবিতে আন্দোলনে শামিল হলেন গিরিবাসীরা৷ ভোটের মুখে পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে দীর্ঘ তিন ঘন্টা আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারো মুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় পথ অবরোধ করে রাখল এলাকার গিরিবাসী অংশের জনগণ৷


ঘটনার বিবরণে জানা যায়, ৩৬ মাইল এলাকার গিরিবাসী অংশের মানুষজন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল তাদের বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য৷ কিন্তু দপ্তর নীরব দর্শকের ভূমিকায়৷ ফলে শনিবার সকাল থেকেই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক পথ প্রায় তিন ঘন্টা অর্থাৎ সকাল ছয়টা থেকে বেলা নয়টা পর্যন্ত অবরোধ করে রাখেন৷ এতে অবরোধ স্থলের উভয় পাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটক পড়ে৷

তাতে দূভর্োগে পড়তে হয় ছোট-বড় যানচালক থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি গুলিকে৷ আটকা পড়া যাত্রীরা চরম দুভর্োগ পোহাতে বাধ্য হন৷জাতীয় সড়ক অবরোধ করে গিরিবাসীরা দাাবি জানান যতক্ষণ পর্যন্ত পানীয় জল এবং বিদ্যুতের নিশ্চয়তা না মিলবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন৷ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামি থানার ওসি অবরোধ স্থলে ছুটে আসেন৷তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন বিষয়টি তিনি ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন৷ মঙ্গিয়াকামি থানার ওসির সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা আপাতত জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন৷


প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের দ্রুত ব্যবস্থা করা না হলে তারা আবারও জাতীয় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷অবরোধকারীদের অভিযোগ মুঙ্গিয়াকামি থানার সাব ইন্সপেক্টররঞ্জিত দাস সাদা পোশাকে অবরোধ স্থলে এসে অবরোধকারীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন৷সাদা পোশাকে এসে এধরনের কাজ কর্মে লিপ্ত হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷তিনি সাদা পোশাকে এসে অবরোধ স্থলে ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top