News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগর-সহ কাশ্মীরের অন্যত্র সক্রিয়, ৯ কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ পুলিশের
Image

শ্রীনগর-সহ কাশ্মীরের অন্যত্র সক্রিয়, ৯ কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ পুলিশের

শ্রীনগর, ১৪ মার্চ (হি.স.): শ্রীনগর-সহ কাশ্মীর উপত্যকার অন্যত্র সক্রিয় এমন কুখ্যাত ৯ জন জঙ্গির তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। এই ৯ জন জঙ্গি শ্রীনগর ও শ্রীনগরের উপকণ্ঠে এবং কাশ্মীর উপত্যকার অন্যত্র সক্রিয় রয়েছে। কুখ্যাত এই জঙ্গিদের নাম-ওয়াসিম কাদির মীর, শাহদ খুরশিদ, ইরফান আহমেদ সোফি, বিলাল আহমেদ ভাট, সাকিব মনজুর দার, অবিরার নাদীম ভাট, মহম্মদ ইউসুফ দার, মহম্মদ আব্বাস শেখ এবং উবাইদ শফি দার।


জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শ্রীনগর ও সংলগ্ন এলাকায় সাধারণ নাগরিক এবং সুরক্ষা বাহিনীর উপর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এই ৯ জন কুখ্যাত অপরাধী। এই ৯ জনকে পাকড়াও করার জন্য বৃহত্তর অভিযান চালানো হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নম্বর দেওয়া হয়েছে, যদি কেউ এই জঙ্গিদের সম্পর্কে পুলিশকে খবর দিতে পারেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top