News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের রাজ্য হেলথ প্যারামিটারে দেশে পিছিয়ে নেই, জানালেন মুখ্যমন্ত্রী
Image

আমাদের রাজ্য হেলথ প্যারামিটারে দেশে পিছিয়ে নেই, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ রাজ্যের চিকিৎসকগণ যে যে জায়গায় কর্তব্যরত রয়েছেন সেখানকার পরিকাঠামোর মধ্যে থেকেই তাদের পারদর্শিতার সাথে দায়িত্ব পালন করতে হবে৷ তবেই রোগী সহ আম জনতার মনে আরও বিশ্বাস তৈরি হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কার্ল ল্যাণ্ডস্টেইনার অডিটোরিয়ামে অল ত্রিপুরা গর্ভমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের ৩৭তম বার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্য হেলথ প্যারামিটারে দেশে পিছিয়ে নেই৷ করোনাকালে দেশের ৫টি রাজ্যের মধ্যে ভাল অবস্থায় ছিল আমাদের রাজ্য৷ এরাজ্যের চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্য কর্মীদের প্রচেষ্টাতেই এটা সম্ভব হয়েছে৷


অল ত্রিপুরা গর্ভমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এক নতুন দিশা নিয়ে কাজ করছে৷ রাজ্যে ২০১৭-১৮ অর্থবছরের স্বাস্থ্যক্ষেত্রের বাজেট বরাদ্দ যা ছিল তা থেকে ২০২০-২১ অর্থবছরে ১৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ স্বাস্থ্য পরিষেবায় সরকার সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে৷ এখন প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ থেকেও বহু রোগী চিকিৎসার জন্য ত্রিপুরায় আসেন৷ এখন পর্যন্ত রাজ্যে ৮৮ শতাংশ কোভিড টিকাকরণ হয়েছে৷ এক্ষেত্রেও ত্রিপুরা দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে ভাল অবস্থায় রয়েছে৷ তিনি বলেন, রাজ্য সরকার আগরতলা পুর নিগম এলাকার সব ওয়ার্ডে একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে৷ সমস্ত হেলথ সেন্টারকে হেলথ এণ্ড ওয়েলনেস সেন্টারে পরিণত করা হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ২০১৭-১৮ অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ লক্ষ ৪৪৪ টাকা৷ এখন হয়েছে ১ লক্ষ ৩১ হাজার টাকা৷ প্রাথমিক ক্ষেত্রে আগে উন্নয়নের হার ছিল ৬.৪ শতাংশ৷ এখন ৩৭.৭৭ শতাংশ৷ আগে পরিকাঠামোগত উন্নয়নে ১,২০০ কোটি টাকা ব্যয় হত৷ এখন ব্যয় হয় ১২,০০০ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রী বলেন, সাবমে মৈত্রী সেতু চালু হয়েছে৷ এর সুুফল পাবে ত্রিপুরা৷ আগামীদিনে ত্রিপুরা অন্যতম বাণিজ্যিক রাজ্য হয়ে উঠবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশা ভারতবর্ষের নতুন ইঞ্জিন হবে উত্তর-পূর্বাঞ্চল৷

সম্মেলনে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক ডা. দিলীপ কুমার দাস বলেন, করোনার আবহ কমে গেছে কিন্তু শেষ হয়ে যায়নি৷ তাই আমাদের আরো সতর্ক হতে হবে৷ তাছাড়া বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জীতেন্দ্র কুমার সিনহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিষ দেববর্মা ও অল ত্রিপুরা গর্ভমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রঞ্জিত কুমার দাস৷ স্বাগত বক্তব্য রাখেন অল ত্রিপুরা গর্ভমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাজেশ চৌধুরী৷ সম্মেলনে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা. চিন্ময় বিশ্বাস, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. অসীম দে ছাড়াও অন্যান্য চিকিৎসকগণ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন৷


সম্মেলনে ৮ জেলার কোভিড-১৯ যোদ্ধা চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এছাড়াও করোনাকালে কাজ করেছেন ইন্টার্ণ ছাত্রছাত্রী, প্রথম, দ্বিতীয়, ত’তীয় বর্ষের পিজি ছাত্রছাত্রী ও পিজিটি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ সংবর্ধনা স্বরূপ মারক তাদের হাতে তুলে দেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব ’স্বাস্থ্য সংবাদ’ নামক একটি স্বরণিকার আবরণ উন্মোচন করেন৷ ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারী ডা. নীলাঞ্জন ভট্টাচার্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top