News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কোনও উগ্রপন্থী নেই, এনএলএফটি শীর্ষ নেতৃত্ব পরিমল দেববর্মার গ্রেফতারের সাফল্য বর্ণনা করে জানালেন ডিজিপি

রাজ্যে কোনও উগ্রপন্থী নেই, এনএলএফটি শীর্ষ নেতৃত্ব পরিমল দেববর্মার গ্রেফতারের সাফল্য বর্ণনা করে জানালেন ডিজিপি

আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : ত্রিপুরায় কোনও উগ্রপন্থী নেই৷ তেমনি জনজাতি অংশের মানুষ উপলব্ধি করতে পেরেছেন, উগ্রপন্থায় কোনও সমাধান হবে না৷ তাই নতুন সদস্য তৈরি করতে পারছে না এনএলএফটি বিশ্বমোহন (বিএম) এবং পরিমল দেববর্মা (পিডি) গোষ্ঠী৷ আজ ত্রিপুরাবাসীকে নিশ্চিন্তে থাকার জন্য এভাবেই অভয় দিলেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) ভি এস যাদব৷ তবে, এডিসি নির্বাচন নিয়ে এনএলএফটি পিডি গোষ্ঠীর ভীষণ আগ্রহ রয়েছে, তার অনেক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন তিনি৷ শুধু তা-ই নয়, ত্রিপুরায় জাতীয় রাজনৈতিক দলের নেতৃত্বের ওই বৈরি নেতাদের সাথে যোগাযোগ রয়েছে বলে তিনি দাবি করেছেন৷ আজ এনএলএফটি-র শীর্ষ উগ্রপন্থী নেতা পরিমল দেববর্মার গ্রেফতারে সাফল্যের বর্ণনা দিতে গিয়ে এভাবেই তিনি খোলামেলা আলোচনা করেছেন৷


ডিজিপি বলেন, এনএলএফটি পরিমল দেববর্মা সহ বেশ কয়েকজন উগ্রপন্থী বিশ্বমোহন গোষ্ঠীর সাথে সম্পর্ক ছিন্ন করে ২০১৪ সালে আত্মসমর্পণ করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন৷ কিন্তু ২০১৭ সালে পরিমল দেববর্মা একটি খুনের মামলায় জড়িয়ে যায় এবং ত্রিপুরা থেকে বাংলাদেশে পালিয়ে যায়৷ এর পর সে আলাদা গোষ্ঠী তৈরি করে এবং উগ্রপন্থী কার্যকলাপ চালাতে থাকে৷ ডিজিপি-র কথায়, ২০২০ সালে তাদের বিরুদ্ধে ত্রিপুরায় বিভিন্ন থানায় ছয়টি মামলা নথিভুক্ত হয়েছে৷ এ বছর এখন পর্যন্ত একটি মামলা দায়ের করা হয়েছে৷ তিনি বলেন, গতকাল ওই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে৷ ঠিকেদারকে চাঁদার নোটিশ দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷


ডিজিপি জানান, স্পেশাল ব্রাঞ্চের খবর অনুযায়ী পরিমল দেববর্মা আইজলে রয়েছে এমনটা আমরা জানতে পারি৷ তাই, মিজোরাম পুলিশের ডিজি-র কথা বলে তাকে গ্রেফতার করার অনুরোধ জানিয়েছিলাম৷ তিনি বলেন, মিজোরাম পুলিশ তাকে আইজল থেকে গ্রেফতারের পর আজ আদালতে সোপর্দ করেছে৷ ত্রিপুরা পুলিশের একটি টিম আগামীকাল তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, পরিমল দেববর্মার ট্রানজিট রিমান্ড আদালত মঞ্জুর করবে৷


ডিজিপি-র কথায়, আসন্ন এডিসি নির্বাচনে ওই উগ্রপন্থী গোষ্ঠীর ভীষণ আগ্রহ ছিল এমনটা প্রমাণ মিলেছে৷ তাছাড়া, জাতীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে এমনটাও খবর পাওয়া গেছে৷ তবে, পরিমল দেববর্মাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, ত্রিপুরাবাসীর জন্য তা ভীষণ স্বস্তির বিষয়৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় জনজাতি অংশের মানুষ উপলব্ধি করতে পেরেছেন উগ্রপন্থায় কোনও সমাধান সম্ভব নয়৷ তাই, যুব প্রজন্ম উগ্রপন্থী দলে যোগ দিক তা কেউ চাইছেন না৷ এমন-কি, উগ্রপন্থী দলে নতুন করে কেউ যোগ দিচ্ছেন না৷ তিনি জোর গলায় দাবি করেন, ত্রিপুরায় কোনও উগ্রপন্থী নেই৷ তবে, সীমান্তের ওপারে বাংলাদেশে উগ্রপন্থী গোষ্ঠী গোপন ডেরায় আশ্রয় নিয়ে আছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top