News Flash

  • Home
  • Uncategorized
  • টিসিএ সম্পাদক তিমির চন্দের বিরুদ্ধে অনাস্থা
Image

টিসিএ সম্পাদক তিমির চন্দের বিরুদ্ধে অনাস্থা

আগরতলা, ১৩ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েসন (টিসিএ)-এর সম্পাদক তিমির চন্দের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন অ্যাপেক্স কমিটির সদস্যরা৷ তাই তাঁকে অপসারণের প্রস্তাব বিসিসিআই-এর কাছে পাঠিয়েছেন সংস্থার সভাপতি ডা. মানিক সাহা৷ এছাড়া নতুন সম্পাদক নিয়োগে অনুমতি চেয়েছেন তিনি৷ নতুন সম্পাদক নিযুক্তি পর্যন্ত যুগ্ম-সম্পাদক কিশোর দাসকে ওই পদের যাবতীয় সমস্ত কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. মানিক৷ সম্পাদক পদে দায়িত্ব পালনে চরম গাফিলতি, অবহেলা এবং অনধিকার হস্তক্ষেপের অভিযোগে তিমির চন্দের বিরুদ্ধে অ্যাপেক্স কমিটির সদস্যরা অনাস্থা প্রস্তাব এনেছেন বলে তিনি দাবি করেন৷


অ্যাপেক্স কমিটির জনৈক সদস্য অভিযোগ করেন, টিসিএ-র সম্পাদক তিমির চন্দ ত্রিপুরার ক্রিকেটের অনেক সুনাম বাড়াবেন, এমনটাই আশা করা হয়েছিল৷ কিন্তু তিনি একের পর এক দায়িত্ব পালনে অবহেলা, গাফিলতি এবং চরম উদাসীনতার পরিচয় দিয়েছেন৷ তিনি বলেন, বিসিসিআই সহ-সভাপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রতিনিধি পাঠানোর চিঠি এসেছিল৷ কিন্তু ১৯ দিন ধরে ওই চিঠি তাঁর টেবিলে পড়ে রয়েছে৷ অথচ, কোনও প্রতিনিধি পাঠানো হয়নি৷ শুধু তা-ই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর নাম করে খেলোয়াড় বাছাই করেছেন তিনি৷ কিন্তু পরবর্তীতে জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী এমন কোনও সুপারিশ করেননি৷ এমন-কি, সিলেকশন কমিটি থাকা সত্ত্বেও ক্রিকেটার বাছাইয়ে তিনি অনধিকার হস্তক্ষেপ করেছেন৷ এমন আরও অনেক কাজকর্ম টিসিএ-র গরিমা নষ্ট করেছে৷ তাই, আজ তাঁর বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি, বলেন ওই সদস্য৷ তিনি ক্ষোভের সুরে বলেন, অ্যাপেক্স কমিটির বৈঠক আহ্বান করে তিমির বাবু সময় মতো আসেন না৷ এমন-কি, আজকের বৈঠক তিনি আহ্বান করেছেন৷ অথচ, তাঁকে অনেকবার ফোন করেও পাওয়া যাচ্ছে না৷


এ-বিষয়ে টিসিএ-র সভাপতি ডা. মানিক সাহা বলেন, অ্যাপেক্স কমিটির সকল সদস্যই তিমির বাবুর কাজকর্মে অসন্তষ্ট৷ তাই আজ সকলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে৷ তাঁর কথায়, আমরা সকলেই নির্বাচিত প্রতিনিধি৷ ফলে, তিমির চন্দের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে, তাই তাঁকে অপসারণের প্রক্রিয়া শুরু হবে৷ তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের জবাব চেয়ে সময় দেওয়া হয়েছিল৷ কিন্তু নির্ধারিত সময়ের অনেক বেশি সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি কোনও জবাব দেননি৷ শুধু তা-ই নয়, আজকের বৈঠকেও তিনি আসেননি৷ ডা. সাহা বলেন, তিমিরবাবুকে অপসারণের প্রস্তাব বিসিসিআই-এর কাছে পাঠানো হবে এবং নতুন সম্পাদক নিযুক্তির অনুমতি চাওয়া হবে৷ এক্ষেত্রে নতুন ভাবে নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে কিংবা অ্যাপেক্স কমিটির ভোটে নতুন সম্পাদক নিযুক্তি হবে, সমস্ত কিছুই বিসিসিআই-এর নির্দেশের উপর নির্ভর করছে৷ আপাতত সম্পাদকের সমস্ত কাজ সামলানোর জন্য যুগ্ম সম্পাদক কিশোর দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top