News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-সংক্রমণ বৃদ্ধি অত্যন্ত উদ্বেগের বিষয় : শিবরাজ সিং চৌহান
Image

করোনা-সংক্রমণ বৃদ্ধি অত্যন্ত উদ্বেগের বিষয় : শিবরাজ সিং চৌহান

ভোপাল, ১৪ জানুয়ারি (হি.স.): গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশের যে সমস্ত রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়ছে তার মধ্যে মধ্যপ্রদেশও রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, “করোনা-সংক্রমণ বৃদ্ধি অত্যন্ত উদ্বেগের বিষয়।”


রবিবার সকালে ভোপালে মুখ্যমন্ত্রী ভবনে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “সংক্রমণ বৃদ্ধি অত্যন্ত উদ্বেগের বিষয়। আমি আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে চাই না। কিন্তু, জনগণকে সতর্ক হতে হবে। অন্যথায় যেখানে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে নৈশ কারফিউ লাগু করতে বাধ্য হব আমরা।
টিকাকরণ নিয়েও এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনের সঙ্গে কথা বলেছেন শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিবরাজ জানিয়েছেন, “পুরোদমে চলছে কোভিড-১৯ টিকাকরণ। ৮১ লক্ষ ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োজন আমাদের এবং আমরা ইতিমধ্যেই পেয়েছি ১৮,৮৪,০০০ ডোজ। খুব শীঘ্রই বাকি ডোজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।”  

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top