News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে অটোরিক্সায় ধাক্কা লরির, অকাল-মৃত্যু ৬ জনের
Image

অন্ধ্রপ্রদেশে অটোরিক্সায় ধাক্কা লরির, অকাল-মৃত্যু ৬ জনের

কৃষ্ণা (অন্ধ্রপ্রদেশ), ১৪ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সায় ধাক্কা মারল একটি লরি। রবিবার ভোরের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণা জেলার গোল্লাপল্লি গ্রামের কাছে। আহতদের মধ্যে ৩ জনকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ৩ জন বিজওয়াড়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক লরির চালক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নুজভিদ গ্রামীণ সার্কেল ইন্সপেক্টর ভেঙ্কটা নারায়ণা জানিয়েছেন, রবিবার ভোর চারটে নাগাদ গোল্লাপল্লি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটোরিক্সায় ধাক্কা মারে একটি লরি।


চালক-সহ অটোতে মোট ১২ জন ছিলেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ ৬ জনের। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সার্কেল ইন্সপেক্টর ভেঙ্কটা নারায়ণা জানিয়েছেন, আহত ৬ জনের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁদের বিজওয়াড়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা নুজভিদ মণ্ডলের লিওন তান্ডা গ্রামের বাসিন্দা, প্রত্যেকেই পেশায় কুলি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top