News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকরা আমাদের গর্ব, বঙ্গ সরকার তাঁদের বিকাশের জন্য কাজ করছে : মমতা
Image

কৃষকরা আমাদের গর্ব, বঙ্গ সরকার তাঁদের বিকাশের জন্য কাজ করছে : মমতা

কলকাতা, ১৪ মার্চ (হি.স.): কৃষকদের সার্বিক কল্যাণ ও বিকাশের জন্য কাজ করছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মমতা জানিয়েছেন, “কৃষকরা আমাদের গর্ব।” রবিবার ‘নন্দীগ্রাম দিবস’ উপলক্ষ্যে মোট তিনটি টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম টুইটে মমতা লিখেছেন, “২০০৭ সালের এই দিন নন্দীগ্রামে গুলি করে হত্যা করা হয়েছিল নিরপরাধ মানুষকে। বহু দেহ খুঁজে পাওয়া যায়নি। রাজ্যের ইতিহাসে অন্ধকারতম অধ্যায় ছিল। যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা।” দ্বিতীয় টুইট মমতা লিখেছেন, “নন্দীগ্রামে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণে প্রতিবছরের ১৪ মার্চ কৃষক দিবস হিসেবে পালন করি আমরা। কৃষকরা আমাদের গর্ব এবং আমাদের সরকার কৃষকদের সার্বিক কল্যাণের জন্য কাজ করছে।”


এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কেন নন্দীগ্রাম আসন থেকে লড়ছেন তৃণমূল নেত্রী তা নিজেই জানিয়েছেন। ত্রুটি টুইটে মমতা লিখেছেন, “নন্দীগ্রামে আমার ভাই ও বোনেদের শ্রদ্ধা ও উৎসাহকে সম্মান জানিয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে ঐতিহাসিক স্থান নন্দীগ্রাম থেকে লড়ছি। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কাজ করা আমার কাছে অত্যন্ত সম্মানের।”

উল্লেখ্য, সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে যে জমি আন্দোলনকে হাতিয়ার করে মমতা দলকে ক্ষমতায় এনেছিলেন, সেই আন্দোলন চরমে পৌঁছয় ১৪ মার্চ। নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমিরক্ষা আন্দোলনের সময় ২০০৭ সালের ওই দিনই পুলিশি অভিযানে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ২০১২ সালের ১৪ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার উপস্থিতিতে নন্দীগ্রামে শহিদ স্মরণ দিবস পালিত হয়। সেই থেকে নিহতদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ রাজ্য জুড়ে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল-সহ বিভিন্ন সংগঠন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top