News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই পুলিশকে বারবার হতাশ করছে কেন্দ্রীয় এজেন্সি : সঞ্জয় রাউত
Image

মুম্বই পুলিশকে বারবার হতাশ করছে কেন্দ্রীয় এজেন্সি : সঞ্জয় রাউত

মুম্বই, ১৪ মার্চ (হি.স.): জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। সঞ্জয় রাউতের মতে, মুম্বই পুলিশকে বারবার হতাশ করছে কেন্দ্রীয় এজেন্সি। মহারাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে এবং মুম্বই পুলিশ ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে। মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে গাড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মুম্বই পুলিশের এনকাউন্টার বিশেষজ্ঞ সচিন ভাজেকে এনআইএ গ্রেফতার করার পর রবিবার এই মন্তব্য করেছেন সঞ্জয় রাউত।


শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেছেন, “আমরা এনআইএ-কে সম্মান করি কিন্তু আমাদের পুলিশও এই কাজ করতেই পারত। মুম্বই পুলিশ এবং এটিএস যথেষ্ট সম্মানিত, কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলি বারবার মুম্বইয়ে ঢুকে পড়ছে এবং মুম্বই পুলিশকে হতাশ করছে-রাজ্যে অস্থিরতা তৈরি করছে এবং মুম্বই পুলিশ ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে।” ধৃত পুলিশ কর্তা সম্পর্কে রাউত বলেছেন, “আমি মনে করি সচিন ভাজে ভীষণ সৎ এবং দক্ষ অফিসার। জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি সন্দেহজনক মৃত্যুর ঘটনাও ঘটেছে। মুম্বই পুলিশের দায়িত্ব তদন্ত করা, কোনও কেন্দ্রীয় টিমের প্রয়োজন নেই।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top