News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বাংলাদেশী নাগরিকের স্বদেশে প্রত্যাবর্তন, চিকিৎসা দেওয়া হচ্ছে মানসিকভাবে অসুস্থ আরও ২২ জনকে
Image

দুই বাংলাদেশী নাগরিকের স্বদেশে প্রত্যাবর্তন, চিকিৎসা দেওয়া হচ্ছে মানসিকভাবে অসুস্থ আরও ২২ জনকে

আগরতলা, ১২ মার্চ (হি. স.)৷৷ বাংলাদেশ-র স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তি-র প্রাককালে ভারতের সাথে সম্পর্কের সৌভ্রাতৃত্বের পরিচয় বাহক হিসেবে আজ দুই বাংলাদেশী নাগরিককে স্বদেশে প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ আগরতলায় আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে সমির মজুমদার ও শালীনতারা বেগম আজ পরিবারের কাছে ফিরে গেছেন৷ এই আনন্দঘন মুহুর্তে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার মহম্মদ জুবায়েত হোসেন ভারত সরকার ও ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন৷ সাথে ওই দুই পরিবারের সদস্য-রাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ এদিকে, আগরতলায় আরও ২২ জন বাংলাদেশী নাগরিক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাদেরও ক্রমান্বয়ে স্বদেশে প্রত্যাবর্তনে প্রক্রিয়া নেওয়া হবে৷


আজ সমির মজুমদারকে তার ছোট ভাই আমির মজুমদার এবং শালীনতারা বেগমকে তাঁর ভাই জয়নাল আবেদিন দেশে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন৷ আমির মজুমদার জানিয়েছেন, ৮ বছর পূর্বে তার ভাই সমির মজুমদার ফরিদপুর জেলায় ভাঙ্গা থানাধীন ঝুমারকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে কোথাও চলে যান৷ এরপর থেকে তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি হলেও কোন হদিশ পাওয়া যায়নি৷ অনেকদিন বাদে বাংলাদেশ স্থিত ভারতীয় দূতাবাস থেকে ভাইয়ের খোঁজ খবর পেয়েছি৷ এরপরই যাবতীয় আইনি বিষয় মিটিয়ে আজ বড় ভাইকে বাড়ি নিয়ে যাচ্ছি৷


একইভাবে নিখোঁজ হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়া থানাধীন গুড়ি গ্রাম-র বাসিন্দা শালীনতারা বেগম৷ আজ তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আসেন তার ভাই জয়নাল আবেদিন৷ তিনি বলেন, ১৩ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন শালীনতারা বেগম৷ এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি৷ অবশেষে ভারত সরকার ও বাংলাদেশ সরকার-র সহায়তায় তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি৷ দুই পরিবারের সদস্যই ভারত সরকার এবং ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷

এদিন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার বলেন, তারা দুজনই মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ হওয়ায় তাদের এখন স্বদেশে প্রত্যাবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, তারা কিভাবে ত্রিপুরায় এসেছেন সে-বিষয়ে সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য কিছুই জানা সম্ভব হয়নি৷ তবে, তারা মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণেই পথ ভুলে ত্রিপুরায় এসে পড়েছিলেন৷ তিনি জানান, আগরতলায় ওই হাসপাতালে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন৷ তাদের মধ্যে ১২ জন মোটামুটি সুস্থ৷ তাদের নাগরিকত্ব যাচাই করে দেখা হচ্ছে৷ নাগরিকত্ব যাচাই হলে তাদেরও স্বদেশে প্রত্যাবর্তনে প্রক্রিয়া নেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, বাকি ১০ জন সুস্থ হয়ে উঠলে তাদেরও স্বদেশে প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top