News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রণ ছড়াতে শুরু করেছে করোনার নয়া স্ট্রেন, লকডাউনের পথে ইতালি
Image

সংক্রণ ছড়াতে শুরু করেছে করোনার নয়া স্ট্রেন, লকডাউনের পথে ইতালি

রোম,  ১৩ মার্চ (হি. স.) :   ইতালিতে সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনার  নয়া স্ট্রেন। এই পরিস্থিতি  আবারও লকডাউনের পথে হাঁটতে চলেছে ইতালির সরকার।
ইতালি জুড়ে শুরু হতে চলেছে লকডাউন। আগামী সোমবার থেকে রাজধানী রোম থেকে বাণিজ্যিক রাজধানী মিলানের মতো বহু শহরেই কড়া হচ্ছে নিষেধাজ্ঞা। শিগগিরি দেশজুড়েই লকডাউন  শুরু হয়ে যাবে। ইস্টারের সময় গোটা দেশই ফের ঘরবন্দি থাকবে বলে জানা গিয়েছে। দৈনিক সংক্রমণ ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে গত কয়েকদিন ধরেই। ফলে মানুষের মনে ফের ফিরতে শুরু করেছে আতঙ্ক।  এদিকে জার্মানিতে শুরু হয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ। সেদেশের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল আগেই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কেবল জার্মানি বা ইটালিই নয়, করোনার নয়া স্ট্রেন দাপট দেখাচ্ছে স্পেন, ব্রিটেন-সহ ইউরোপের অন্যান্য দেশেও। সেই তুলনায় অপেক্ষাকৃত ভাল অবস্থায় আমেরিকা। যদিও বাইডেন প্রশাসন দেশের মানুষকে লাগাতার জানিয়ে চলেছেন, বিধিনিষেধে ঢিলে দিলেই কিন্তু ফের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে চলেছে। সংক্রমণ বাড়তে শুরু করেছে ভারতেও। বিশেষজ্ঞরা সকলকে সতর্ক করে জানিয়েছেন, করোনার দাপট এখনও জারি রয়েছে। সাবধান না হলে ফের বিপদ বাড়বে

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top