News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ঘন্ট পরিবর্তিত, এডিসিতে ভোট ৬ এপ্রিল, গণনা ১০ই
Image

নির্ঘন্ট পরিবর্তিত, এডিসিতে ভোট ৬ এপ্রিল, গণনা ১০ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনের তারিখ ও ভোট গণনার দিন পরিবর্তিত হয়েছে৷ পরিবর্তিত সূচি অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ৬ই এপ্রিল ২০২১ মঙ্গলবার৷


সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ ভোট গণনা হবে আগামী ১০ই এপ্রিল, ২০২১ শনিবার সকাল ৮টা থেকে৷ নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৬ই এপ্রিল, ২০২১ শুক্রবার৷ ইলেকশন কমিশনার ফর ডিস্ট্রিক্ট কাউন্সিলের সচিব পি ভট্টাচার্য এক প্রেস বি’প্তিতে পরিবর্তিত তারিখ সমূহ জানান৷
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২রা মার্চের (২০২১) ঘোষণা অনুসারে আগামী ৪ঠা এপ্রিল ভোটগ্রহণের জন্য নির্ধারিত হয়েছিল৷ কিন্তু বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের কাছ থেকে নির্বাচন পিছিয়ে দিতে কমিশনের কাছে অনুরোধ জানানো হয়৷ ৪ঠা এপ্রিল,২০২১ ’ইস্টার সানডে’ হওয়ায় ভোটারদের ক্ষেত্রে অসুুবিধা সৃষ্টি হতে পারে এবং বৃহত্তর অংশের জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই প্রেক্ষিত বিবেচনা করে কমিশন ভোটগ্রহণ এবং ভোট গণনার দিন পরিবর্তন করে৷

উল্লেখ করা যেতে পারে পূর্বে ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল ৪ এপ্রিল, ২০২১ এবং ভোট গণনার দিন ছিল ৮ এপ্রিল, ২০২১৷ ১৩ই এপ্রিল ২০২১ এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার ঘোষণা করা হয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top