News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ার পাহাড়ী জনপদে ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু এক, ঘরে ঘরে আক্রান্ত
Image

তেলিয়ামুড়ার পাহাড়ী জনপদে ডায়রিয়ার প্রকোপ, মৃত্যু এক, ঘরে ঘরে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ মার্চ৷৷ একদিকে ত্রিপুরা রাজ্যের স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন দিনক্ষণ ঠিক হয়ে গেছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ বিভিন্ন পাড়ায় পাড়ায় চলছে প্রচার৷ অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের যারা সমস্ত রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷ এমন অনেক জায়গা আছে যেখানে এখনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা পৌঁছেনি বা এই গ্রামের খবর রাখেনি৷ এমনই একটি প্রত্যন্ত অঞ্চলের পাড়ার নাম হল কৃষ্ণমণি রিয়াল চৌধুরী পাড়া৷ ৪৮ মাইল এলাকায় ওই পাড়ায় ডায়রিয়ার প্রকোপ৷ আর এই ডায়রিয়ার প্রকোপের ফলে মারা যায় ওই এলাকার এক যুবক এবং ডায়রিয়ায় আক্রান্ত আরো অনেক৷


শুধু তাই নয় মৃত যুবকের শিশুকন্যাসহ তার স্ত্রীও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শোচনীয় অবস্থায়৷ খবর নেই এই এলাকার তথা তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের৷ উনি শুধু ব্যস্ত নিজের প্রাইভেট চেম্বারে নিয়ে৷ এলাকা থেকে উনাকে কোনভাবেই খবরা খবর দেওয়া যায়নি৷ শুধু তাই নয় ওই এলাকায় কর্মরত এম পি ডব্লিউ, আশা কর্মীরাও এক প্রকার হাল ছেড়ে বসে আছেন৷


জানা যায় মৃত যুবকের নাম অর্থ জয় রিয়াং৷ সে তার শ্বশুর বাড়িতেই থাকতো৷ তার এই অসুস্থতার খবর পেয়ে কৈলাসহর স্থিত তার পিতা চিকিৎসা করানোর জন্য কুলাই হাসপাতলে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ পরবর্তী সময়ে এই অসহায় পিতা মৃত ছেলেকে তার নিজ বাড়ি কৈলাসহরে নিয়ে যায়৷
অন্যদিকে মৃত যুবকের স্ত্রী খিরাবতী রিয়াং (২৫) ও তার ৭ বছরের শিশু কন্যা আশা রানী রিয়াং বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছে৷ যদিও এই খবর চড়াও হতেই মান বাঁচাতে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান৷ তাও দীর্ঘ ১০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর৷ এ বিষয়ে ওই এলাকারই এক যুবক অভিমুন্য দেববর্মা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে৷

স্বাস্থ্য বিষয়ক কোন ধরনের কর্মশালায় করা হচ্ছে না বেশ কয়েক মাস ধরে৷ টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না ওই এলাকার অসুস্থ রোগীরা৷ শুধু তাই নয় ১৮ মুড়া পাহাড় এর জুমিয়া পরিবারগুলো অনেক স্থানেই অসুস্থ হয়ে পড়ে আছে বিনা চিকিৎসায়৷ শুধুমাত্র টাকা পয়সার অভাবে চিকিৎসা কেন্দ্রে আসতে পারছে না৷ এমনটাই জানালেন এলাকার একাংশ জনগণ৷ এ কথা বলা বাহুল্য যে প্রতি বছরই এই শুখা মরশুম শুরু হতেই বিভিন্ন ধরনের জলবাহিত রোগ দেখা দিত ওইসব প্রত্যন্ত এলাকা গুলিতে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top