News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল : বিরোধী দলনেতা
Image

বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল : বিরোধী দলনেতা

আগরতলা, ১২ মার্চ (হি. স.)৷৷ ত্রিপুরায় আউটসোর্চিং-র মাধ্যমে লোক নিতে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্ত খুবই বিপদজনক ও সম্পূর্ণ অনৈতিক এবং বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল৷ সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন বামফ্রন্ট সরকারের আমলে শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্পে এমন চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হয়েছে৷


আজ তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, সম্প্রতি ত্রিপুরা সরকারের কর্ম বিনোয়োগ দফতরের সচিব বিভিন্ন দফতরে লোক নেওয়ার জন্য এজেন্সি নিয়োগে এক মেমোরেন্ডাম জারি করেছেন৷ সেই মেমোরেন্ডাম পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে প্রায় ৭টি শ্রেণী-তে ৮৬টি-র অধিক সুনির্দিষ্ট পদে সরকারি চাকুরীর সুযোগ রয়েছে৷ কিন্তু, ওই পদে সরাসরি নিয়োগের বদলে এজেন্সি-র মাধ্যমে নিযুক্তির সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷


তিনি জানান, সমস্ত বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্নদের জন্য ৩৫টি, দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্নদের জন্য ১২টি এবং স্নাতক ও তার অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্নদের জন্য ৩৯টি পদ রয়েছে৷ তিনি বলে, ওই সমস্ত পদে সরকারি পে স্কেল অনুযায়ী বেতনের স্তর রয়েছে সর্বনিম্ন ১৬০০০ টাকা থেকে শুরু করে ৩৭০০০ টাকা৷ কিন্তু, এ-বিষয়ে ওই মেমোরেন্ডাম-এ কিছুই উল্লেখ করা হয়নি৷ বরং ওই মেমো অনুযায়ী সর্বনিম্ন ৭২৮০ টাকা এবং সবর্োচ্চ ১৭০৬৮ পাবেন কর্মী-রা৷ তাতেই, সর্বনিম্ন ১৪৫ টাকা এবং সবর্োচ্চ ৩৪১ টাকা প্রতি মাসে দিতে এজেন্সি-কে৷


মানিক সরকারের কথায়, ওই মেমোরেন্ডাম থেকে অনেক বিষয় অস্পষ্ট রয়েছে৷ কারণ, তাদের নিযুক্তি, মহার্ঘ্য ভাতা কে দেবে, চাকুরীর মেয়াদ কতদিন থাকবে, প্রভিডেন্ট ফান্ড, গ্রেচ্যুয়িটি থাকছে কিনা, এ-সমস্ত বিষয়ে খোলসা করে কিছুই জানানো হয়নি৷ তাতে স্পষ্ট, গ্রূপ-সি এবং গ্রূপ-ডি নিয়োগে সরকারের সরাসরি কোন দায়িত্ব নেই, ক্ষোভের সূরে বলেন তিনি৷


বিরোধী দলনেতা বলেন, বিজেপি-র ভিশন ডকুমেন্ট-র সাথে বর্তমান পরিস্থিতি-র কোন মিল খোঁজে পাওয়া যাচ্ছে না৷ প্রত্যেক ঘরে চাকুরী, অনিয়মিতদের নিয়মিতকরণ, এক বছরে ৫০ হাজার শূন্যপদ পূরণ, একটা প্রতিশ্রুতিও রাখেনি শাসক দল৷ তাঁর কটাক্ষ, ওই মেমোরেন্ডাম থেকে সাফ বোঝা যাচ্ছে, ত্রিপুরা সরকার কর্মচারীদের ব্যবহার করো এবং কাজ শেষে ছুড়ে ফেলে দাও এই নীতি গ্রহণ করেছে৷ তাঁর মতে, ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্ত বিপদজনক ও সম্পূর্ণ অনৈতিক এবং বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা-র সামিল৷ তাই, তিনি ওই মেমোরেন্ডাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷
এদিন তিনি জানান, বামফ্রন্ট সরকারের আমলেও চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হয়েছে৷ শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্পে কাজের জন্যই চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top