News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত এক
Image

বেপরোয়া বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ মার্চ৷৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর পদ্ম পাড়া সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারালো এক যুবক৷ জানা যায় মনপাথর লাসি ক্যাম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা মঙ্গল দেবর্বমার ছেলে বিরাট দেবর্বমা (২৪ ) ও বিশু দেবর্বমার ছেলে রাজীব দেবর্বমা ( ২২ ) টি আর ০৮সি ৮৭৬৫ নাম্বারের পালসার বাইকে করে বীরচন্দ্র নগর বাজার থেকে বাড়ীর উদ্দ্যেশ্যে আসছিলো৷


এরই মধ্যে পদ্মপাড়া সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ বাইক জাতীয় সড়ক থেকে উল্টে গিয়ে পাশ্ববর্তী একটি রাবার বাগানে গিয়ে পড়ে৷ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বিরাট দেবর্বমা৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহীনির কর্মীরা


দুইজনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিরাট দেবর্বমাকে মৃত বলে ঘোষণা করে ও রাজীব দেবর্বমার অবস্থা আশঙ্কা জনক হোওয়াতে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে৷ বিরাট দেবর্বমার মৃতদেহ শান্তিরবাজার জেলা হাসপাতালে রাখা হয়েছে৷ আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে৷ এই দুর্ঘটনার ফলে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top