News Flash

  • Home
  • Uncategorized
  • শিব চতুর্দশী রাজ্যের কল্যাণে সুুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এই প্রত্যাশা রাখি : মুখ্যমন্ত্রী
Image

শিব চতুর্দশী রাজ্যের কল্যাণে সুুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এই প্রত্যাশা রাখি : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ শিব চতুর্দশী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর সুুখ ও সমৃদ্ধি কামনা করেছেন৷ তিনি বলেন, আজ শিব চতুর্দশী৷ আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন৷ এই দিনে গ্রাম, পাহাড় ও শহরাঞ্চলের মা-বোনেরা শিবের আরাধনা করে পরিবারের মঙ্গল কামনা করেন৷


এই পবিত্র দিন রাজ্যের কল্যাণে সুুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এই প্রত্যাশা রাখি৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ প্রগতি রোডস্থিত শ্রী শ্রী মেহার কালীবাড়িতে নবনির্মিত পাকা শিব মন্দিরের দ্বারোদঘাটন ও রুদ্রাভিষেক করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন৷ মুখ্যমন্ত্রী মন্দিরের দ্বারোদঘাটন করে ভগবান শিবের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন৷

মুখ্যমন্ত্রী শ্রীদেব সাংবাদিকদের বলেন, ভগবান শিবের কাছে আমি প্রার্থনা করেছি সমস্ত ত্রিপুরাবাসীর কল্যাণ হোক, মঙ্গল হোক, ঘরে ঘরে সুুখ সমৃদ্ধি ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠুক৷ তিনি বলেন, এক শক্তিশালী রাজ্য ও এক শক্তিশালী সমাজ তৈরী করার জন্য আমরা সবাই মিলে রাতদিন পরিশ্রম করছি৷ একে বাস্তবায়িত করতে সকলের সহযোগিতা কামনা করি৷


মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন সমস্ত ত্রিপুরাবাসী এক সুুন্দর জীবন নিয়ে এক সুুন্দর ত্রিপুরা গড়ে তুলবেন৷
সকালে অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমে মেহার কালীর চরণে পুজোদেন৷ এরপর তিনি নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন করেন৷ মুখ্যমন্ত্রী মন্দির প্রাঙ্গণে শ্বেত চন্দন বৃক্ষও রোপন করেন৷ অনুষ্ঠানে এলাকার বরিষ্ঠ নাগরিক মানিক দেববর্মা মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন৷
ভক্তদের অনুদানে প্রায় ২০ লক্ষ টাকায় এই নতুন মন্দির গড়ে তোলা হয়েছে৷ অনুষ্ঠানে বহু ভক্তছাড়াও টি আর টি সি-র চেয়ারম্যান দীপক মজমদার, মেহার কালীবাড়ি উন্নয়ন কমিটির কনভেনার মিহির সরকার প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top