News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএম এল
Image

বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএম এল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএম এল৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিচ্ছে না সিপিআইএমএল৷ বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের তারা সমর্থন জানিয়েছে৷ বুধবার আগরতলার প্রেসক্লাবে সিপিআইএমের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানানো হয়৷

সিপিআইএমএল নেতৃবৃন্দ বিজেপি আইপিএফটি জোটকে প্রত্যাখ্যান করার জন্য জেলা পরিষদ এলাকার শান্তিকামী প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ বলেন বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগি যাতে না হয় সেজন্যই সিপিআইএমএল প্রার্থী দিচ্ছে না৷সংগঠনের নেতৃবৃন্দ বিজেপি আইপিএফটি জোটের তীব্র সমালোচনা করে বলেন তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে৷ নীতিগত কোন বিরোধ নেই৷ আইপিএফটি দল ত্রিপুরা ল্যান্ড এর যে দাবি তুলেছে তার কোনো সারমর্ম নেই বলেও তারা মন্তব্য করেন৷ আইপিএফটি সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী ত্রিপরা মথার সঙ্গে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে বলেছেন গত তিন বছরে যে সব কাজকর্ম হয়েছে তাতে তারা মোটেই সন্তুষ্ট নন৷

একথা বলার পরও তারা বিজেপির সঙ্গে জোট বেঁধেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ তিনটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই প্রসঙ্গ সমালোচনা করেছেন সিপিআইএমএল নেতৃবৃন্দ৷ এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে জনগণের স্বার্থ উদ্ধার হবে না, তারা ব্যক্তিস্বার্থে বন্ধুত্বপূর্ণ লড়াই করছে বলে সি পি আই এম এল নেতৃবৃন্দ মন্তব্য করেন৷সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রাজ্যের সর্বত্র শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার তাগিদে বিজেপি আইপিএফটি জোটকে প্রত্যাখ্যান করে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএমএল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top