News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ বুধবার বালিগাঁও হাইসুকলে নয়া বিল্ডিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল দীপঙ্কর দেব (২২) নামে এক শ্রমিক৷ তার বাড়ি সালেমা থানার সিঙ্গিনালা গ্রামে৷ এই ঘটনায় শ্রমিকদের মধ্যে ও বালিগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে৷নির্মাণ কাজ করতে গিয়ে বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ কমলপুর থানার বালিগাঁও হাইসুকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷


ঘটনার বিবরণে জানা যায়,বালিগাঁও হাইসুকলে গত কয়েকমাস যাবৎ নতুন বিল্ডিং এর কাজ শুরু হয়েছে৷ কন্ট্রাক্টর লিটন দেবের অধীন সালেমা এলাকার বহু শ্রমিক এই বিল্ডিং এর কাজ করছে৷ বুধবার দীপঙ্কর দেব নতুন বিল্ডিং এর ছাদে রডের কাজ করছিল৷ ছাদে পড়ে থাকা জোড়া দেওয়া তড়িৎবাহী তারের উপর হাত লাগতেই ছাদে ছিটকে পড়ে যায় দীপঙ্কর৷ অন্যান্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিক ও বালিগাঁও এলাকায় জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে আসে৷ স্থানীয় শ্রমিকদের অভিযোগ জনৈক ঠিকেদার জোড়াতালি দেয়া তার টাঙ্গিয়ে ছাদে রডের কাজ করছিল৷ ফলে এই দুর্ঘটনা ঘটে৷ ঘটনার খবর পেয়ে মৃতের ভাই কিংকর দেব ও জ্যাঠিমা জয়া দেব হাসপাতালে ছুটে আসেন৷ দীপঙ্করের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ মৃত শ্রমিকের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top