News Flash

  • Home
  • Uncategorized
  • নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহতা দুই সন্তানের বাবার
Image

নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহতা দুই সন্তানের বাবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ নেশার টাকার যোগাড় করতে না পারায় দুই সন্তানের বাবা ফাঁসিতে আত্মহত্যা করল৷ ঘটনা কলমচৌড়া থানাধীন পুটিয়া পঞ্চায়েত এলাকায়৷ পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ভুট্টু সরকার গতকাল রাতে তার শ্বশুরবাড়িতে গাছে ফাঁসি দিয়ে আত্মাহত্যা করে৷ জানা যায়, ভুটু সরকারের বাড়ি আগরতলার দূর্গা চৌমুহনি এলাকায়৷


গত প্রায় পনেরো বছর পূর্বে পুটিয়া এলাকার ৫নং ওয়ার্ডের সুভাষ দাসের কন্যা নমিতা দাসের সাথে বিয়ে হয়৷ ফলে বিবাহের পরবর্তী সময় থেকে শ্বশুরবা ড়িতেই বসবাস করছিল৷ বিবাহের কয়েক বছর তাদের দাম্পত্য জীবন ভালো ভাবে কাটলেও তা স্থায়ী হয়নি৷ কিছু দিন পর থেকেই শুরু হয় অশান্তির আগুন৷ সংসারিক অশান্তির জেরে প্রায় সময় নেশা গ্রস্থ অবস্থায় বাড়ি এসে হই হুল্লোড় করতো বলে ভুট্টো সরকার৷

এ নিয়ে প্রায় সময় নিজেদের পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকত৷অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাত্রেও তাদের মধ্যে ঝগরা বাধে৷ নেশার টাকার জন্য স্ত্রী নমিতা দাসের উপর প্রচন্ড চাপ দিতে থাকে এবং টাকা দিতে না পারায় এক পর্যায়ে স্ত্রীকে প্রচন্ড মারধর করে৷ ফলে স্বামীর মারধর সহ্য করতে না পেরে নমিতা দাস তার এক ছেলে ও মেয়েকে নিয়ে পাশে তার বাবার বাড়িতে চলে যায়৷ বুধবার সকালে তার মেয়ে দেখতে পায় যে, তার বাবা ওঠানের কাঁঠাল গাছে ঝুলে আছে৷ তার চিৎকার শুনে তার মা ও মামা সহ আশে পাশের লোক জন ছুটে আসে৷
পরবতী সময়ে কলমচৌড়া থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটিকে মাটিতে নামিয়ে আনে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ নমিতা দাসের বাবা জানায় যে, তার মেয়ের জামাই আরো দুই বার ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে৷এমনকি একবার বিষ খেয়ে আত্মহত্যা করতে চায়৷ কিন্তু এইবারে যেন আর শেষ রক্ষা হলো না৷পটিয়া গ্রাম পঞ্চায়েতে এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top