News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ তিরথের, অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ তিরথের, অভিনন্দন প্রধানমন্ত্রীর

দেহরাদূন, ১০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার বিকেল চারটে নাগাদ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরথ সিং রাওয়াত। রাজ্যপাল বেবি রানি মৌর্য তাঁকে শপথবাক্য পথ করিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে মঙ্গলবারই ইস্তফা দিয়েছিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। তার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাউরি গারোয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত। শপথ নেওয়ার পর উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার দৃঢ় বিশ্বাস তিরথ সিং রাওয়াতের নেতৃত্বে প্রগতির নতুন উচ্চতায় পৌঁছে যাবে উত্তরাখণ্ড।”

বুধবার সকালে দেহরাদূনে রাজ্য বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন বিধায়করা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অজয় ভাট, তিরথ-সহ একাধিক শীর্ষ নেতা। নিশাঙ্ক এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাঁদের ভাগ্যে শিঁকে ছেড়েনি। মুখ্যমন্ত্রী হিসেবে তিরথের নাম ঘোষণা করা হয়। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানান, উত্তরাখণ্ড বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন পাউরি গারোয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিরথ। সেই মতো এদিন বিকেলেই উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরথ সিং রাওয়াত।

৫৬ বছরের মুখ্যমন্ত্রী তিরথ অবশ্য জননেতা হিসেবে উত্তরাখণ্ডে বিশেষ পরিচিত নন। পূর্বসূরি ত্রিবেন্দ্রর মতোই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন। এক সময়ের আরএসএসের সঙ্ঘপ্রচারক ছিলেন তিরথ সিং রাওয়াত। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা সুবিদিত রাজনৈতিক মহলে। নিজেও বেশ গোছানো মানুষ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে বেছে নেওয়া প্রসঙ্গে টির্থ বলেন, ‘‘আমি সঙ্ঘপ্রচারক ছিলাম। ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলাম। এই দিন যে কখনও আমার জীবনে আসবে তা ভাবতে পারিনি। এর জন্য প্রধানমন্ত্রী, অমিতজি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে আমি কৃতজ্ঞ।’’ আগামী বছরই নির্বাচন উত্তরাখণ্ডে। আগামী বছর বিধানসভা ভোটের আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিরথ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top