News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, দুর্ভোগ চরমে, ধৃতরাষ্ট্র প্রশাসন
Image

জিবি বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, দুর্ভোগ চরমে, ধৃতরাষ্ট্র প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ জিবি বাজার সহ পার্শবর্তী এলাকায় ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পরেছে৷ট্রাফিক জ্যাম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ প্রায়ই অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকা পড়ছে ট্রাফিক জ্যামে৷রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি৷মুমূর্ষ রোগী সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে উন্নত চিকিৎসার জন্য রোগীদের জিবি হাসপাতালে পাঠানো হয়৷


জিবি হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পর্যন্ত ট্রাফিক জ্যামের কবলে পড়ে দুভর্োগের সম্মুখীন হচ্ছে৷ জিবি বাজার এলাকায় ট্রাফিক জ্যাম নিত্যদিনের ঘটনা৷ সবকিছু জেনেশুনেও ট্রাফিক দপ্তর এবং আরক্ষা প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাতে দুভর্োগ দিনের পর দিন বেড়েই চলেছে৷ মঙ্গলবার সকাল থেকে জিবি বাজার এলাকায় ট্রাফিক জ্যাম এমন এক পরিস্থিতির সৃষ্টি করে তাতে ঘণ্টার পর ঘন্টা যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়৷ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে পড়লেও ট্রাফিক পুলিশের তেমন কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি৷ মোটর শ্রমিক সংগঠনের কিছু লোকজনদেরকে ট্রাফিক ব্যবস্থার সামলাতে লক্ষ্য করা গেছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান দায়িত্ববোধের অঙ্গ হিসেবে তারা ট্রাফিক জ্যাম দূর করার জন্য মাঠে নেমেছেন৷ ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন৷ তারা বলেন নামকাওয়াস্তে জিবি বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক ট্রাফিক পুলিশ অফিসার জিবি বাজার এলাকায় কাজ করছে৷


সেকারণেই গুরুত্বপূর্ণ জিবি বাজার এলাকায় ট্রাফিক জ্যাম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ ট্রাফিক জ্যামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জিবি বাজারের ব্যবসায়ীরা৷ তারা জানান এ বিষয়ে বহুবার ট্রাফিক দপ্তর এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ কার্যত কোনো ফল মিলছে না৷জিবি বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে৷এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোগী সাধারণ সহ সকল অংশের জনগণের তরফ থেকে ট্রাফিক দপ্তর এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top