News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত শিক্ষক, গুরুতর আহত সাতজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে নিহত শিক্ষক, গুরুতর আহত সাতজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগরের সাধু পাড়ায় একটি বাইক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিক্ষকের নাম চন্দ্রমণি দেববর্মা৷রাজ্যে পথদুর্ঘটনা প্রতিদিন অব্যাহত রয়েছে৷ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ ও আরক্ষা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা কোনভাবেই সম্ভব হচ্ছে না৷ বেশিরভাগ ক্ষেত্রেই যানবাহনের চালকদের অসাবধানতা ও দ্রুতগামী তার কারণে দুর্ঘটনা ঘটে চলেছে৷


মঙ্গলবার সকালেও আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগরের সাধুপাড়া বাইক ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাতে ঘটনাস্থলেই বাইক চালক চন্দ্র মণি-দেববর্মার মৃত্যু হয়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক আটক করেছে পুলিশ৷ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে জানা গেছে চালকদের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ পথদুর্ঘটনায় শিক্ষক এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷


এদিকে, বিশালগড় বাইপাস রুটে পথদুর্ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়েছেন৷ আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷সেখান থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷বিশালগড় নবনির্মিত বাইপাস রোডে প্রতি নিয়ত দুর্ঘটনা ট্রেডিশনের রূপ নিচ্ছে৷এমনই এক ঘটনা ঘটেছে আজ৷আগরতলা থেকে একটি অটো গাড়ি ভাড়া নিয়ে বিশালগড় নেমন্তন্ন খাওয়ার জন্য যাচ্ছিল তেলিয়ামুড়ার কিছু লোক৷বাইপাস রোডে আসা মাত্রই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷এতে শিশুসহ ৬ জন আহত হয়৷প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের৷তারা ছুটে গিয়ে আহত ৬ জনকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ জানা যায় আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক৷পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে তড়িঘড়ি হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন৷ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সিপাহী জলা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা বিশালগড় হাসপাতালে ছুটে যান রোগীদের খবর নেওয়ার জন্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top