News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলের চম্বায় খাদে পড়ল প্রাইভেট বাস, অকাল-মৃত্যু ৯ জনের
Image

হিমাচলের চম্বায় খাদে পড়ল প্রাইভেট বাস, অকাল-মৃত্যু ৯ জনের

চম্বা (হিমাচল প্রদেশ), ১০ মার্চ (হি.স.): হিমাচল প্রদেশের চম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একই বেসরকারি বাস। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, এছাড়াও আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে চম্বা জেলার তিস্সা মহকুমার অন্তর্গত কলোনি মোড়ের কাছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি মংলি-বুন্দেদি থেকে চম্বা অভিমুখে আসছিল। কলোনি মোড় থেকে প্রায় ৫০০ মিটার দূরে গভীর খাদে পড়ে যায় বাসটি।

প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান, পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। চম্বা জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, কলোনি মোড়ে প্রাইভেট বাস খাদে পড়ে যাওয়ার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। মৃতদের পরিবারকে অবিলম্বে ২০ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top