News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধকারময় দিক কাটিয়ে নতুন ত্রিপুরা গড়ে উঠছে : মুখ্যমন্ত্রী
Image

অন্ধকারময় দিক কাটিয়ে নতুন ত্রিপুরা গড়ে উঠছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ মার্চ (হি. .)৷৷ অন্ধকারময় দিক কাটিয়ে এখন নতুন ত্রিপুরা গড়ে উঠতে এগিয়ে চলেছে৷ সারা দেশের সাথে ত্রিপুরাও আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে৷ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরায় সরকার পরিবর্তনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর নেতৃত্বে দেশ আজ আত্মনির্ভরতার দিকে যেমন এগিয়ে যাচ্ছে তেমনি ত্রিপুরাও আজ আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে৷ ত্রিপুরার সার্বিক বিকাশকে ত্বরান্বিত করতে মানুষের পাশে দাঁড়িয়ে উৎসাহিত করছেন আমাদের প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ত্রিপুরায় একটা অন্ধকারময় দিক ছিলা, বর্তমানে তা থেকে বেরিয়ে ত্রিপুরা আজ এক নতুন দিশা নিয়ে এগিয়ে চলেছে৷ ত্রিপুরায় কর্মসংসৃকতি যেমন এসেছে তেমনি কাজের প্রতি মানুষের আগ্রহ এবং দায়বদ্ধতাও বেড়েছে৷ মানুষ নিজেরা স্বরােজগারি হওয়ার পাশাপাশি অন্যদের রােজগার দেওয়ার ব্যবস্থা করছে৷ অর্থাৎ জব ক্রিয়েটর তৈরি হচ্ছে রাজ্যে৷


মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী রূপে গড়ে তােলার জন্য প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি তার বাস্তবায়নে ত্রিপুরা অগ্রণী ভূমিকা নেবে৷ প্রধানমন্ত্রীর প্রেরণা, আশীর্বাদ এবং বিশ্বাসকে সঙ্গে নিয়ে আগামী দিনে সারা দেশের সামনে ত্রিপুরা এক নতুন ত্রিপুরা রূপে প্রস্তুত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, আজ ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন৷ প্রধানমন্ত্রীর প্রদর্শিত দিশা এবং সব-কা সাথ সব-কা বিকাশ, সব-কা বিশ্বাস এই মূলমন্ত্রকে পাথেয় করে বর্তমান রাজ্য সরকার কাজ করছে৷ ত্রিপুরাকে অর্থনৈতিক, সাংসৃকতিক সহ সামগ্রিক দিক থেকে আত্মনির্ভর করে গড়ে তােলার পাশাপাশি সরকারকে মানুষের কাছে পৌছানাে বর্তমান সরকারের মূল লক্ষ্য৷ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সরকারের কাজে স্বচ্ছতা সহ ত্রিপুরায় বিশেষ করে গ্রামগুলিকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তােলার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷
অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, সাংসদ প্রতিমা ভৌমিক৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, খাদ্যমন্ত্রী মনােজ কান্তি দেব, সাংসদ রেবতী ত্রিপুরা এবং বিধায়কগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top