News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে বিরাট অবদান রাখবে : হাসিনা
Image

ভারত ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে বিরাট অবদান রাখবে : হাসিনা

আগরতলা, ৯ মার্চ (হি.স.) : মৈত্রী সেতু ভারত ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে৷ আজ মঙ্গলবার ত্রিপুরা সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে মৈত্রী সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ-কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সাথে তিনি ১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে আশ্রয় দেওয়ার জন্য ত্রিপুরার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷

তিনি বলেন, আমরা ভুলিনি, ১৯৭১ সালে কীভাবে আমার জনগণকে আপনারা আশ্রয় দিয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন এবং আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার মতে, এই সেতু ভারত ও বাংলাদেশের মধযে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে৷ তাঁর কথায়, শুধু চট্টগ্রাম পোর্ট নয়, ত্রিপুরাবাসী চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ব্যবহার করতে পারবেন৷ মৈত্রী সেতু ভারতের পাশাপাশি নেপাল, ভুটানের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যকে আরও সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷


প্রধানমন্ত্রী বলেন, ২০১০ সালে ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী ফেনী নদীর ওপর একটি সেতু নির্মাণ করার প্রস্তাব দিয়েছিলেন৷ তিনি বলেছিলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ওই অনুরোধ আমরা ইতিবাচকভাবে বিবেচনা করেছি৷ তার পর থেকে বাংলাদেশ সরকার ভারতকে সেতু নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে৷ তিনি বলেন, ওই সেতু নির্মাণে ১০ বছর সময় লেগেছে৷ এখন এই সেতু উত্তর-পূর্ব ভারতের জন্য একটি বাণিজ্য লাইফলাইন হবে৷ তিনি সকলের অবগতির জন্য বলেন, পণ্য পরিবহণে ইতিমধ্যে বাংলাদেশ ভারতকে চট্টগ্রাম ও মংলাবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে৷
তাঁর মতে, মৈত্রী সেতু চালুর মধ্যে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য বাংলাদেশের মধ্যে দিয়ে পণ্য পরিবহণ করতে পারবে৷ তিনি বলেন, আগে ১৬০০ কিলোমিটার দূরে আগরতলার নিকটতম সমুদ্রবন্দর ছিল কলকাতা৷ বর্তমানে বাংলাদেশের মধ্য দিয়ে আগরতলার নিকটতম সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম হবে৷


এদিন শেখ হাসিনা বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্ত৷ ভারতোর সাথে বাংলাদেশের সংযোগ স্থাপনের মধ্যে দিয়ে এক নতুন যুগের সৃষ্টি হয়েছে৷ তাঁর কথায়, আমরা এমন একটি অঞ্চলে বসবাস করছি যেখানে সংযোগ স্থাপনে সকলেই রক্ষণশীল ছিল এবং যেখানে সম্ভাবনার চেয়ে আন্তঃআঞ্চলিক বাণিজ্য অনেক কম৷ তিনি বিশ্বাস করেন, রাজনৈতিক সীমাবদ্ধতাগুলো ব্যবসার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়৷ সাথে তিনি যোগ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তঃসীমান্ত পরিবহণ ব্যবস্থার উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে৷
প্রধানমন্ত্রীর দাবি, মৈত্রী সেতু ত্রিপুরা এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করবে৷ পাশাপাশি, মৈত্রী সেতুর আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জীবন-জীবিকার উন্নতিতেও অবদান রাখবে৷ তিনি বলেন, আমরা মৈত্রী সেতু এমন এক সময় উদ্বোধন করছি, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বর্ষ উদযাপন হচ্ছে৷ তাঁর কথায়, ৫০ বছর আগে ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানিয়ে ভারত বাংলাদেশের জন্য তাদের সীমান্ত খুলে দিয়েছিল, আজ আমরা একসঙ্গে সমৃদ্ধ অঞ্চল তৈরি করছি৷
শেখ হাসিনা ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা ভুলিনি, ১৯৭১ সালে কীভাবে আমার জনগণকে আপনারা আশ্রয় দিয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন এবং আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম৷ কাজেই আজকের দিনে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি৷ তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top