News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে সম্পর্কে শৈত্যতা, এডিসি নির্বাচনে বিজেপি- আইপিএফটি জোটের প্রার্থী ঘোষণা
Image

অবশেষে সম্পর্কে শৈত্যতা, এডিসি নির্বাচনে বিজেপি- আইপিএফটি জোটের প্রার্থী ঘোষণা

আগরতলা, ৯ মার্চ (হি.স.) : অবশেষে শাসক জোট সম্পর্কে শৈত্যতা এসেছে৷ এডিসি নির্বাচনে জোট বেঁধেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি-আইপিএফটি৷ আজ মঙ্গলবার যৌথ সাংবাদিক সম্মেলনে জোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে দুই দল৷ তাতে ২৮টি আসনে বিজেপি ১৪টি আসনে আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করবে৷
কিন্তু তার মধ্যে ৩টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে৷ ওই তিনটি আসনে দুই দলই প্রার্থী দেবে৷ এদিকে, আজ আইপিএফটি ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে৷ একটি আসনে প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি এন সি দেববর্মা৷


আজ বিজেপি প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা বলেন, ঐকমত্যের ভিত্তিতে জোটের প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে৷ তাতে তিনটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে৷ এদিকে, আইপিএফটি সভাপতি বলেন, ইতিপূর্বে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছিলাম৷ ১৮টি আসনে ওই প্রার্থী তালিকা বাতিল করা হয়েছে৷ এখন আমরা ১৭টি আসনে প্রার্থী দেব বলে সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি৷
এদিন দুই শরিক দলের সভাপতি দাবি করেন, চুলচেরা বিশ্লেষণ করে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে৷ প্রসঙ্গত, আসন রফা নিয়ে দুই শরিক দলের মধ্যে মতানৈক্য চরমে পৌঁছেছিল৷ কিন্তু দীর্ঘ আলোচনা শেষে সমাধান হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top