News Flash

  • Home
  • Uncategorized
  • জোলাইবাড়িতে ব্যর্থ প্রেমের জ্বালায় ফাঁসিতে আত্মঘাতী প্রেমিক
Image

জোলাইবাড়িতে ব্যর্থ প্রেমের জ্বালায় ফাঁসিতে আত্মঘাতী প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ আত্মহত্যার পথ বেছে নিলো নয়ন দেবনাথ (২০) নামে এক যুবক৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চীম পিলাকের বাসীন্দা৷ স্বর্গীয় সহদেব দেবনাথের ছেলে নয়ন দেবনাথ গতকাল রাতে জোলাইবাড়ীর কলোনী বাজার সংলগ্ণ এলাকায় লেচুবাগানে গিয়ে আত্মহত্যার পথ বেছেনেয় বলে জানায় পরিবারের লোকজন৷


পরিবারের লোকজনেরা জানান গতকাল গভীর রাতে নয়ন দেবনাথ ঘর থেকে বের হয়৷ পরবর্তী সময় সে ঘরে নাফেরার ফলে সকলে মিলে খোজ নিয়ে দেখতে পায় কলোনী বাজার সংলগ্ণ এলাকায় লেচুবাগানে নয়ন দেবনাথের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ অবশেষে আজ সকালবেলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নয়ন দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ নয়ন দেবনাথের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে পরিবারের লোকজন সংবাদমাধ্যমের সামনে জানান নয়ন দেবনাথ দ্বাদশ শ্রেণি থেকে দীর্ঘ ৫ বছর যাবৎ এক মেয়ের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়৷ পরবর্তী সময় ওরা বিয়েরজন্য প্রস্তুত হয়৷

নয়ন দেবনাথের কোনোপ্রকার উপর্জনের পথ ছিলোনা৷ তাই মেয়েটি নয়ন দেবনাথকে কর্মসংস্থানের জন্য পরামর্শ দেয়৷ মেয়েটির কথামতো নয়ন দেবনাথ গত এক বছর আগে কলেজের দ্বিতীয়বর্ষে লেখাপড়া বন্ধ করে একটি প্রাইভেট কোম্পানিতে যোগ দেয়৷ কিন্তু পরবর্তী সময় মেয়েটির পরিবারের লোকজন নয়ন দেবনাথের এই ভালোবাসাকে মেনে নিতে পারছেননা বলে অভিযোগ৷ নয়ন দেবনাথের পরিবাবের লোকজন ও বন্ধুদের অভিযোগ মেয়ের পরিবারের পক্ষথেকে মেয়েটিকে প্রতিনিয়ত মারধোর করা হতো৷


অবশেষে ভালোবাসায় ব্যর্থ হয়ে গতকাল গভীর রাতে নয়ন দেবনাথ স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিলো বলে পরিবারের লোকজনদের অভিযোগ৷ মৃতদেহ ময়নাতদন্তুের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহয়৷ নয়ন দেবনাথের এই অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top