News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস সাংসদদের স্লোগানে উত্তাল রাজ্যসভা, কঠোর হলেন না নাইডু
Image

কংগ্রেস সাংসদদের স্লোগানে উত্তাল রাজ্যসভা, কঠোর হলেন না নাইডু

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনার দাবি জানাল কংগ্রেস। সোমবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমতো স্লোগান দিতে থাকেন কংগ্র্রেস সাংসদরা। ফলে বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। এদিন রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটারপিছু ১০০ টাকা এবং লিটারপিছু ৮০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। আবগারি শুল্ক ও সেস চাপিয়ে ২১ লক্ষ কোটি টাকা আদায় করা হয়েছে, এ জন্য কৃষকরা-সহ সমগ্র দেশবাসীকে ভুগতে হচ্ছে।” এরপরই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানান কংগ্রেস সাংসদরা। তাঁরা স্লোগানও দিতে থাকেন। ফলে বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করা হয় রাজ্যসভার অধিবেশন।
অধিবেশন মুলতুবি করার প্রাক্কালে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেছেন, “আমি প্রথম দিনই কোনও কঠোর পদক্ষেপ নিতে চাই না।” প্রসঙ্গত, সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। এদিন সকালে রাজ্যসভার সদস্যদের উদ্দেশে চেয়ারম্যান বলেছিলেন, “আমি কক্ষের সমস্ত সদস্যকে সভায় উপস্থিত থেকে বিতর্ক পর্যবেক্ষণ করতে এবং নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার জন্য আবেদন করছি।” কিন্তু, চেয়ারম্যানের বার্তাকে উপেক্ষা করেই, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানিয়ে হইহট্টগোল করলেন কংগ্রেস সাংসদরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top