News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তার ঘেরাঢুপে কমলাসাগর, মধুপুর সিপিএম অঞ্চল কমিটির সভা অনুষ্ঠিত
Image

নিরাপত্তার ঘেরাঢুপে কমলাসাগর, মধুপুর সিপিএম অঞ্চল কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ পুলিশের প্রহরার মধ্য দিয়ে রবিবার ৩ টা নাগাদ কমলাসাগর অঞ্চল এবং মধপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে সিপিআইএমের ৭ দফা দাবির ওপর ভিত্তি করে সভা অনুষ্ঠিত হয়৷ওই সভায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধায়ক নারায়ণ চৌধুরী, মধুপুর অঞ্চল সম্পাদক জুটন রায় ,নারীনেত্রী ছায়া সরকার, মল্লিকা দেববর্মা, দোলন হাজারী, সেকের কোট অঞ্চল সম্পাদক কামাল মিয়া ,যুব সংগঠনের নেতৃর্ত্বা৷

প্রথমদিকে সেই সভাকে বানচাল করার চেষ্টা করে বিজেপির একাংশ কর্মীরা৷ সভাস্থলে পাশে রয়েছে বিজেপির একটি দলীয় অফিস আর সেই অফিসের মধ্যে দুপুর ১২ টা থেকে বাইক নিয়ে হাজির হয় বিজেপির কর্মীরা৷পরবর্তী সময়ে সেই খবর মধুপুর থানায় পৌঁছালে মধুপুর থানার বড়বাবুর তাপস দাস বিশাল টিএসআর এবং সিআরপিএফ মাঠে নামিয়ে দেই৷ যদিও পরবর্তী সময়ে সেখান থেকে বিজেপির কর্মীরা বাইক নিয়ে চলে যায়৷ কিন্তু তবুও ক্ষান্ত থাকেনি কর্মীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে একাংশ সিপিএম কর্মীদের বাধা দেয় সভাস্থলে আসার জন্য৷ সেই বাধা অতিক্রম করে অন্য পথ ধরে সভাস্থলে হাজির হয় সিপিআইএম কর্মীরা৷

ঐদিনের সবর্া মুখ্য উদ্দেশ্য ছিল ৭ দফা দাবির ওপর ভিত্তি করে রাজ্যে এবং দেশের মধ্যে যেভাবে পেট্রোল পণ্য দ্রব্য বৃদ্ধি পেতে চলেছে সাধারণ জনগণের নাভিশ্বাস৷ তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের তিন বছর পূর্তি হলেও জনগনের স্বার্থে কোন কাজ করেনি৷ তা-ও সবাই আলোচনা হয়৷আরো বলেন ক্ষমতায় আসার পূর্বে ভিশন ডকুমেন্টে ২৯৯টি প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পালন করেনি বলে অভিমত পোষণ করেন বিধায়ক নারায়ণ চৌধুরী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top