News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচন : একলা চলো নীতিতে এগুচ্ছে আইপিএফটি, ১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা
Image

এডিসি নির্বাচন : একলা চলো নীতিতে এগুচ্ছে আইপিএফটি, ১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে একলা চলো নীতিতে এগুচ্ছে সরকারের ছোট শরিক আই পি এফ টি৷ রবিবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ১৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ সংবাদ সম্মেলনে আইপিএফটি প্রধান ও ত্রিপুরার রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, যে আইপিএফটির রাজ্য নির্বাচন কমিটি ১৮ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে৷


আইপিএফটি এবং বিজেপি উভয়ই জোট সরকারের অংশীদার৷ তবে, ১৮ প্রার্থীর প্রথম তালিকা ঘোষণার সিদ্ধান্তে গেরুয়া দলকে হতবাক করে দিয়েছে৷ এন সি দেববর্মা জানিয়েছেন, আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিটির বিভিন্ন দফায় বৈঠক করে প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করেছি৷ কমিটি দলীয় কার্যালয়ে প্রাপ্ত প্রতিটি বায়োডাটা এবং আবেদন পর্যালোচনা করে নামগুলি তালিকাভুক্ত করেছি৷

তিনি আরও বলেন যে ১৮ জনের মধ্যে দু’জন মহিলা প্রার্থী এবং ১৪ জন নতুন মুখ দল বেছে নিয়েছে৷ এর আগে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করা একমাত্র প্রার্থী হলেন কৃষ্ণ কান্ত জামাতিয়া, যিনি এই বছর কিল্লা-বাগমা আসনে প্রতিনিধিত্ব করবেন৷
জোটের শরিক বিজেপির সাথে আসন ভাগাভাগির কথা বলতে গিয়ে সাধারণ সম্পাদক তছা উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জামাতিয়া বলেন, দলগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকবে৷ আসন ভাগাভাগি নিয়ে আলোচনার জন্য দরজা উন্মুক্ত রয়েছে৷ যে কেউ আমাদের দাবির সাথে একমত হলে, আমরা এডিসি নির্বাচনে সেই দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব৷


তবে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে নাম ঘোষণা করা হয়েছে তা কোনও পরিস্থিতিতে প্রত্যাহারের কোনও সম্ভাবনা থাকবে না৷
তালিকায় মেবার কুমার জামাতিয়ার স্ত্রী গীতা দেববর্মার নামও রয়েছে৷ যিনি সম্প্রতি ত্রিপুরা সরকারের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদন করেছেন৷
এদিকে, বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্জি বলেছেন, একা প্রার্থীদের তালিকা ঘোষণা করা এবং জোটের শরিকের সাথে এখনও আলোচনায় থাকার দাবি করার কোনও মানে হয় না৷ তিনি আরও বলেন এই প্রথমবার নয় যে আইপিএফটি এককভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে৷ এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইপিএফটি একাই নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছিল৷ আমরা এখনও জনগণের কল্যাণে কথা বলতে ও সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি, জানালেন নেবন্দু ভট্টাাচার্জি৷


প্রসঙ্গত, টিটিএডিসির ত্রিশটি আসন রয়েছে৷ এর মধ্যে ২টি আসনের সদস্য রাজ্যপাল দ্বারা মনোনিত৷ বাকি ২৮ টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে৷ আগামী চার এপ্রিল ভোট গ্রহণ এবং আট এপ্রিল ভোট গণনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top