News Flash

  • Home
  • Uncategorized
  • পুত্রের হাতে পিতা খুন কদমতলায়
Image

পুত্রের হাতে পিতা খুন কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ পুত্রের হাতে পিতা খুন৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে৷সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷


এধরনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতে৷ পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীকান্ত গৌড়কে হত্যা করেছে তার গুণধর মাতাল পুত্র রাম সিং গৌড়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ মসলা বাটার পাটা এবং লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে পিতাকে নিঃসংশ ভাবে হত্যা করেছে গুণধর মাতাল পুত্র৷


স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাটি চা বাগান অধ্যুষিত এলাকা৷ পরিবারে বৃদ্ধ পিতা এবং স্ত্রী সহ রামসিং থাকতো৷ তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত৷ উপর্যপরি নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী কিছুদিন আগে বাপের বাড়িতে চলে গেছে৷ বাড়িতে ছিল পিতা পুত্র৷ রামসিং মদ্যপান করে শুক্রবার রাতে বাড়িতে এসে বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে৷ এর জের ধরেই মাতাল পুত্র রামসিং তার বাবাকে হত্যা করেছে৷


শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েত প্রধান শংকর দাস ও এলাকাবাসী৷ খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে৷ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক স্নেহাশীষ দেব কর ঘটনাস্থলে ছুটে আসেন৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তবে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত পুত্রকে গ্রেপ্তার করেনি পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top