News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচন : কুল হারিয়ে আজ প্রার্থী তালিকা দেবে আইপিএফটি
Image

এডিসি নির্বাচন : কুল হারিয়ে আজ প্রার্থী তালিকা দেবে আইপিএফটি

আগরতলা, ৬ মার্চ৷৷ এডিসি নির্বাচনে রাজনীতি-র পাশাখেলায় নতুন সমীকরণ দেখতে চলেছে রাজ্যবাসী৷ দর কষাকষি-তে এখন চাপের রাজনীতি শুরু করছে শাসক জোট শরিক আইপিএফটি৷ তাই, কূল হারিয়ে আগামীকাল এডিসি নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা দেবে এনসি দেববর্মা-রা৷ তবে, বিজেপি-র সাথে আলোচনার পথ খোলা রেখেই প্রার্থী দিচ্ছে আইপিএফটি, আজ এ-কথা জানিয়েছেন দলের সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷


ফলে, এই ঘটনা-কে ঘিরে আজ রাতে আইপিএফটি সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা রবিবার সন্ধ্যা ছয়টায় সাংবাদিক সম্মেলন-র আমন্ত্রণ জানান৷ ওই সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷ এ-বিষয়ে দলের সভাপতি বলেন, প্রাথমিকভাবে আমরা ২৮টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা দিচ্ছি৷ তবে, বিজেপি-র সাথে আলোচনা-র পথ বন্ধ করিনি৷ তাঁর কথায় প্রার্থী ঘোষণা হলেও বিজেপি-র সাথে আলোচনার পথ খোলা থাকবে৷ তবে, আসন রফা নিয়ে দুই শরিক ঐকমত্যে আসলে তবেই জোট বেঁধে এডিসি-তে লড়াই হবে, বলেন তিনি৷

তাঁর বক্তব্যে, স্পষ্টভাবে কোন পরিস্থিতি সম্পর্কে কিছুই বোঝা গেল না৷ তবে, এতটুকু নিশ্চিত প্রদ্যুতের সাথে আইপিএফটি-র কোন জোট হচ্ছে না৷ বরং প্রদ্যুতের সাথে হাত মিলিয়ে এখন বিজেপি-র কাছ থেকে আসন আদায় করতে পারছে না আইপিএফটি৷ এক্ষেত্রে কূল হারিয়ে অস্তিত্বের প্রশ্ণে আইপিএফটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে৷ শুধু তাই নয়, দোলে বিভাজন দেখা দিয়েছে৷ সমন্বয়ের অভাব স্পষ্ট ফুটে উঠছে৷


এই পরিস্থিতি-তে দাঁড়িয়ে এডিসি নির্বাচনে আইপিএফটি-র ভবিষৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ তাতে, বিজেপি-র সাথে দর কষাকষি কিংবা চাপের রাজনীতি আদৌ সফল হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top