News Flash

  • Home
  • Uncategorized
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার ৭১১ জন
Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার ৭১১ জন

নয়াদিল্লি, ৭ মার্চ (হি. স.) :  গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৭১১ জন করোনা  আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি।রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান থেকে এই তথ্যা জানা গেছে।  ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লক্ষ ১০ হাজার ৭৯৯ জন।

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে টিকাকরণের হারও। ইতিমধ্যেই ২ কোটি মানুষ করোনার টিকা পেয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত ২ কোটি ৯ লক্ষ ২২ হাজার ৩৪৪ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৭৫৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য কম। তবে পরপর কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান রীতিমতো চিন্তার।

সরকারি রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ৩৯২ জন। যা দৈনিক আক্রান্তের থেকে বেশ কম। ফলে দেশে মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৮৪ হাজার ৫২৩ জন। গত বেশ কয়েকদিনে সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। যা চিন্তায় রাখছে চিকিৎসকদের। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ৮ লক্ষ ৬৮ হাজার ৫২০ জন।  

গত কয়েকদিন লাগাতার তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের দৈনিক করোনা পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছিল। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে পাঞ্জাবের একটা বড় অংশও। লুধিয়ানায় শনিবার থেকে ফের চালু হয়েছে নাইট কারফিউ। গতকাল মহারাষ্ট্রে ফের ১০ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। যার জেরে দেশের সার্বিক ছবিটাও উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top