News Flash

  • Home
  • Uncategorized
  • কৈয়াঢেপা সীমান্তে অনুপ্রবেশের সময় বাংলাদেশীসহ আটক চারজন
Image

কৈয়াঢেপা সীমান্তে অনুপ্রবেশের সময় বাংলাদেশীসহ আটক চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ বিশালগড় মহাকুমার কইয়াঢেপা সীমান্তে বিএসএফ জওয়ানরা একজন বাংলাদেশী এবং চারজন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকালে সীমান্তে আটক করেছে৷রাজ্যে অনুপ্রবেশের সময় একজন বাংলাদেশী নাগরিক সহ পাঁচ জনকে আটক করা হয় শনিবার৷অনুপ্রবেশে রোধে বিএসএফ জওয়ানরা কঠোর মনোভাব গ্রহণ করেছে৷সীমান্ত ডিঙিয়ে যাতে কোনভাবেই বাংলাদেশী নাগরিকরা প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷


শনিবার বিশালগড় মহাকুমার কইয়াঢেপা সীমান্ত এলাকায় এক বাংলাদেশী এবং চার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকালে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফের টহলদারী বাহিনী৷ যাদেরকে আটক করা হয়েছে তারা হল আলিনুর, বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়৷ অপর চারজন ভারতীয় নাগরিক৷ তারা হল মেলাঘর থানা এলাকার নকুল মালাকার , প্রিয়া মজুমদার ,প্রানতোশ মহাজন’’এবং প্রণব মিত্র৷ বিএসএফ জওয়ানরা তাদেরকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷


বিনা পাসপোর্টে বেআইনিভাবে অনুপ্রবেশ করার কারণে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে মধুপুর থানার পুলিশ৷ একজন বাংলাদেশি নাগরিকএবং চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশের সময় আটক করা হলেও তাদের কাছ থেকে আপত্তিকর কোন জিনিস পত্র করা যায়নি৷ খোঁজ খবর নিয়ে জানা গেছে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ বাংলাদেশী নাগরিক রাজ্যে বেড়াতেই আসছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top