News Flash

  • Home
  • Uncategorized
  • জেলা শাসকের কাছে ডেপুটেসন গার্লস প্রাউটিস্ট’র
Image

জেলা শাসকের কাছে ডেপুটেসন গার্লস প্রাউটিস্ট’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ১০ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে গার্লস প্রাউটিস্ট ত্রিপুরা রাজ্য শাখা৷ ভোগবাদী পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের উপর নির্যাতন দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ সমাজে নারী জাতির মর্যাদা ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে এবং শোষণমুক্ত আদর্শ সমাজ গড়তে গার্লস প্রাউটিস্ট ত্রিপুরা রাজ্য শাখা ব্যাপক প্রচার আন্দোলনে শামিল হওয়া উদ্যোগ গ্রহণ করেছে৷


আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শনিবার রাজধানীআগরতলা শহরে নারী জাগরণ মিছিল সংঘটিত করা হয়৷ মিছিল শেষে জেলা অফিসে গিয়ে জেলাশাসককে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ স্মারকলিপিতে উল্লেখ যোগ্য দাবি গুলির মধ্যে রয়েছে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করতে কঠোরতম আইন প্রণয়ন করতে হবে৷ নারী নির্যাতন ধর্ষণ ও শ্লীলতাহানীর সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷বিজ্ঞাপন, টিভি সিনেমায় নারীদের অশ্লীল ছবি প্রদর্শন করা বন্ধ করতে হবে৷ পশ্চিমা যৌন উদ্দীপক অপসংসৃকতি ও কুরুচিকর সাহিত্য প্রকাশ বন্ধ করতে হবে৷প্রাথমিক শিক্ষার দায়িত্ব মহিলাদের হাতে তুলে দিতে হবে ও শিক্ষায় মাতৃভাষার প্রাধান্য দিতে হবে৷ পন ও যৌতুক প্রথা বন্ধ করতে হবে৷ শিক্ষা চাকরি সহ জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে নারীদের পুরুষের সমান অধিকার দিতে হবে৷ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিশেষ আর্থিক প্রকল্প ঘোষণা করতে হবে৷ গাঁজা মদ সহ নেশাজাতীয় সামগ্রী বিক্রি করার ব্যবস্থা করতে হবে৷ নারী নির্যাতন বন্ধ করতে দল-মত নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা আহ্বান করেছে সংগঠন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top