News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন না পেয়ে জিবি হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটরদের ধর্মঘট
Image

বেতন না পেয়ে জিবি হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটরদের ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ চার মাসের বকেয়া বেতনের টাকা না পাওয়ায় রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে কর্মরত বেসরকারি ডাটা এন্িন্ট অপারেটররা কাজ বন্ধ রাখায় দূর দূরান্ত থেকে আসা রোগী সাধারণ শনিবার চরম দুর্ভোগের সম্মুখীন হন৷রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে আউটসোর্সিং এর মাধ্যমে বেসরকারি নিরাপত্তা এবং ডাটা এন্িন্ট অপারেটর নিযুক্ত করা হয়েছে৷


ডাটা এন্িন্ট অপারেটর সহ ৩৬ জন যুবক যুবতী গত চার মাস ধরে তাদের বেতনের টাকা পাচ্ছে না৷ ফলে তারা চরম আর্থিক সংকটের সম্মুখীন৷মাসে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ৭ ঘণ্টা কাজ করে চলেছে এসব ডাটা এন্িন্ট অপারেটররা৷ যদিও এত কম বেতন বোকারো তে কোথাও নেই৷ তদুপরি বেকারত্বের চালায় তারা এখানে কাজ করে চলেছে৷ অনেকেই ১০/১২ বছর ধরে কাজ করে চলেছে৷ করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে৷কিন্তু যে কোম্পানির হাত ধরে তারা এখানে কাজে যোগ দিয়েছে সেই কোম্পানি তাদেরকে নিয়মিত বেতনের টাকা মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ৷


চার মাসের বেতনের টাকা তারা পাওনা রয়েছে৷ স্বাভাবিক কারণেই সংসার প্রতিপালন করা তাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে৷কাজ বন্ধ করে দেওয়ার আগে তারা হাসপাতাল কর্তৃপক্ষ এবং কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে৷ শুক্রবার এর মধ্যেই তাদের বেতনের টাকা একাউন্টে ঢুকে যাবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু অনুযায়ী টাকা না পাওয়ায় বাধ্য হয়েই শনিবার থেকে তারা কর্মবিরতি পালন করে৷ যতক্ষণ পর্যন্ত তারা বকেয়া বেতনের টাকা না পাবে ততক্ষণ তারা কাজ বন্ধ রাখবে বলেও জানিয়েছে৷ডাটা এন্িন্ট অপারেটর কাজ বন্ধ রাখার ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ব্যবস্থাপত্রের টিকিট কাটতে পারেনি৷ তাদেরকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে৷ তাতে তাদের দুভর্োগ চরম আকার ধারণ করে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top