News Flash

  • Home
  • Uncategorized
  • শানমুড়ায় যুবকে খুন অভিযুক্ত যুবক ধৃত
Image

শানমুড়ায় যুবকে খুন অভিযুক্ত যুবক ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ শানমুরা এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পশ্চিম থানা এলাকার শানমুরায় বিধান দাস নামে এক যুবককে পিটিয়ে নিঃসংশ ভাবে হত্যা করেছিল দুই যুবক৷ এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় মামলা হয়৷


পুলিশ ঘটনার তদন্ত ক্রমে ইতিমধ্যে একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার নাম টোটন দাস৷ ঘটনায় জড়িত আরও এক যুবক পলাতক৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে সদরের এসডিপিও রমেশ যাদব জানান গত বৃহস্পতিবার রাতে বিধান দাসকে দুই যুবক মিলে গামছায় টাইলসের টুকরো বেঁধে মাথায় বেধড়ক আঘাত করে৷ তাকে গুরুতর ভাবে আহত হয় বিধান দাস৷তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷


রাতেই জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে৷নিহত যুবকের পরিবারের অভিযোগ মূলে পুলিশ মামলা গ্রহণ করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনায় জড়িত অপর এক যুবক পালিয়ে বেড়াচ্ছে৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top