News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় সৌদির বিমানবন্দরে তিনবার ড্রোন হামলা
Image

২৪ ঘন্টায় সৌদির বিমানবন্দরে তিনবার ড্রোন হামলা

রিয়াদ, ৬ মার্চ (হি. স.) : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ড্রোন হামলা সৌদি আরবে। শুক্রাবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিং খালেদ বিমান ঘাঁটিতে ২৪ ঘন্টায় তিনবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোন দিয়ে গত ২৪ ঘন্টায় কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দুটি ড্রোনের মাধ্যমে বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।    খবরে বলা হয়, এর আগে শুক্রবার দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালায় হুতিরা। এছাড়া আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।

ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান।

এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। তখন থেকে সৌদি শহরগুলোতে মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরানের মিত্র হুতিরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top