News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও ধোঁয়াসা বিজেপি-র প্রার্থীতালিকা নিয়ে
Image

এখনও ধোঁয়াসা বিজেপি-র প্রার্থীতালিকা নিয়ে

কলকাতা, ৬ মার্চ (হি. স.) :  প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়াচ্ছেন। সেখানে তাঁর সাময়িক আস্তানা এবং যুদ্ধগৃহ প্রস্তুত। কিন্তু এখনও তালিকার দেখা নেই বিজেপির তরফে।

দফায় দফায় বৈঠক হয়েছে, রাজ্য বিজেপির সদর দফতরে জেলা থেকে এসে পৌঁছেছে নাম। সেই নাম নিয়ে কাটাছেঁড়ার পর খসড়া তালিকা পৌঁছেছে দিল্লিতে। দিল্লি চলে গিয়েছেন রাজ্য বিজেপির প্রধান নেতারা। সেখানেও চলেছে দফায় দফায় আলোচনা। শোনা যাচ্ছে তালিকাও একপ্রকার তৈরি। কিন্তু তার পরেও এখনও তা সামনে আনেনি বিজেপি।

সোম, মঙ্গল, বুধ এই তিনদিন রাজ্য বিজেপির নেতারা দফায় দফায় বৈঠক করেন। সেখান থেকে উঠে আসা নামগুলি যায় দিল্লিতে। রাজধানীর হেভিওয়েট বৈঠকে হাজির ছিলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা।  কথা হয় ধাপে ধাপে। প্রথমে শিবপ্রকাশের বাড়ি, সেখান থেকে জে পি নাড্ডার বাড়িতে খসড়া তালিকা নিয়ে কথাবার্তা চলে। পরে সংসদীয় কমিটির বৈঠকে  অমিত শাহের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় কমিটির নেতারা। এই বৈঠকে আসেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জানা যাচ্ছিল শুক্রবার অন্তত সাতটি আসনের তালিকা দিয়ে দিতে পারে বিজেপি। কিন্তু সময় নিল পদ্ম শিবির, এখানেই প্রশ্ন, কেন?

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ ৭ তারিখ ব্রিগেডের চুম্বকটিকে ধরে রাখতে চাইছে বিজেপি। আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করলে যদি কোনও মনোমালিন্য বা গোষ্ঠীদ্বন্দ্ব ধরা পড়ে যায় তাহলে তার আঁচ পড়তে পারে ব্রিগেডে। সেই কারণেই প্রার্থী তালিকা সামনে আনতে চাইছে না বিজেপি।

অন্য একটি মত হল, বিজেপি চাইছিল তৃণমূলের প্রার্থী তালিকায় কারা থাকছেন কারা থাকছেন না, কী ধরনের সোস্যাল ইঞ্জিনিয়ারিং খাটিয়ে তৃণমূল প্রার্থী তালিকা করল, পুরোদস্তুর তালিকাটা মিলিয়ে নিতে। ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় বিক্ষুব্ধরা অনেকেই যোগাযোগ করতে শুরু করেছেন মুকুল রায়ের সঙ্গে। তাদের কেউ শেষবেলায় টিকিট পেয়ে যেতে পারে জল্পনা রয়েছে এমনও। সম্ভবত এই সব মিলিয়েই প্রার্থীতালিকা ঘোষণার বিষয়টি ক্রমেই দূরে ঠেলে দেওয়া। যদিও তাতে সম্ভব্য নামগুলি নিয়ে জল্পনা থামছে না। অন্তত ডোমজুরে রাজীব বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, এ দুই নাম তো চোখ বুজে বলে দিচ্ছেন প্রায় সক্কলে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top