News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক করোনা-সংক্রমণ বাড়ছেই, ভারতে মৃত্যু বেড়ে ১,৫৭,৬৫৬
Image

দৈনিক করোনা-সংক্রমণ বাড়ছেই, ভারতে মৃত্যু বেড়ে ১,৫৭,৬৫৬

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): ভারতে দৈনিক মৃত্যু ফের ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল, উদ্বেগ বাড়িয়ে ১৮ হাজার ছাড়াল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। শুক্রবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩২৭ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১০৮ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৪,২৩৪ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৮,৫৪,১২৮ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৮,৩২৭ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ০৮৮-এ পৌঁছে গিয়েছে।
শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৪,২৩৪ জন। ১০৮ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৭,৬৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৩০৪ জন (১.৬১ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৩,৯৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৯৪ লক্ষ ৯৭ হাজার ৭০৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ১৪ লক্ষ ৯২ হাজার ২০১ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top