News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুনে পোড়নো গরীব ব্যক্তির দোকান
Image

নাশকতার আগুনে পোড়নো গরীব ব্যক্তির দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বিশালগড় এর জাঙ্গালিয়া এলাকায় এক চা দোকানির দোকান পুড়িয়ে দিয়েছে দুষৃকতকারীরা৷ চা দোকান মালিকের নাম নিদান সরকার৷ জাঙ্গালিয়ায় দীর্ঘ বছর ধরেই চা বিক্রি করে জীবন-জবিকা নির্বাহ করতেন নিদান সরকার নামে এক ব্যক্তি৷


গত বেশ কিছুদিন ধরেই তার চা দোকান থেকে সরিয়ে নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল৷কিন্তু তিনি কোনো অবস্থাতেই চা দোকান সেখান থেকে সরিয়ে নিতে রাজি হননি৷ বিষয়টি বিএমএস নেতাদের নজরেও আনা হয়৷ বিএমএস নেতারা চা দোকানিকে এ বিষয়ে তেমন কিছু বলে নি৷ স্বাভাবিক কারণেই জাঙ্গালিয়ায় চাকরি করে জীবন জীবিকা নির্বাহ করে চলছিলেন মিজান সরকার৷

বুধবার গভীর রাতে তার দোকানে চার দিকে আগুন ধরিয়ে দেয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মিজান সরকার৷ আগুনের হাত থেকে কোন কিছুই রক্ষা করা যায়নি৷ নিদান সরকার জানিয়েছেন তিনি চা বিক্রি করে তিনি সংসার চালাতেন৷ দোকান পরিকল্পিতভাবে পুরিয়ে যাওয়ায় তিনি সর্বস্বান্ত৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দরিদ্র চা বিক্রেতা নিদান সরকার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন৷ বিশালগড় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ কতনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে পুলিশ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top