News Flash

  • Home
  • Uncategorized
  • পিআর বাড়িতে জগবন্ধু দাস হত্যা মামলায় পুলিশের জানে এক আসামী
Image

পিআর বাড়িতে জগবন্ধু দাস হত্যা মামলায় পুলিশের জানে এক আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার পুরাতন রাজবাড়ী থানা এলাকার জগবন্ধু দাস হত্যাকান্ডে জড়িত ১ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷দক্ষিণ জেলার পুরাতন রাজবাড়ী থানা এলাকার রাঙ্গামোরার জগবন্ধু দাসকে পূর্বশত্রুতার জেরেই হত্যা করা হয়েছে৷


হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ আটক ব্যক্তির নাম ধীরেন্দ্র দাস৷ সে নিহত জগবন্ধু দাসের নিকটাত্মীয়৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারাতে মামলা গৃহীত হয়েছে৷ উল্লেখ্য গত মঙ্গলবার সকালে এলাকায় জগবন্ধু দাস নামে এক ব্যক্তির মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছিল৷


তাকে ধারালো অস্ত্র দিয়ে নিশংস ভাবে খুন করা হয়৷ ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার জন্য তৎপরতা শুরু করে৷ তাতে সাফল্য পেয়েছে পুরাতন রাজবাড়ী থানার পুলিশ৷ইতিমধ্যেই হত্যাকাণ্ডে জড়িত নিহত জগবন্ধু দাসের নিকটাত্মীয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ আটক ধীরেন্দ্র দাসের স্বীকারোক্তি বলে পুলিশ একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে জগবন্ধু দাসকে নিঃসংশ ভাবে হত্যা করা হয়েছে৷ উল্লেখ্য বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জগবন্ধু দাস৷ রাতে বাড়ি ফেরার পথে তাকে রাস্তায় আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top