নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ।। করোনা ভাইরাসের ভ্যাকসিন মজুদ রাখার জন্য ওএনজিসির তরফ থেকে রাজ্যের প্রতি জেলাতে রেফ্রিজেটর প্রদান করা হচ্ছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় রেফ্রিজেটর গুলি তুলে দিয়েছেন ওএনজিসি অ্যাসেট ম্যানাজার তরুণ মল্লিক। এ উপলক্ষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেফ্রিজেটর গুলি মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর হাতে তুলে দিয়ে ওএনজিসির এসেট ম্যানেজার বলেন, সিএসআর ফান্ডের টাকা থেকে এইসব রেফ্রিজেটর প্রদান করা হয়েছে।করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে ভ্যাকসিন যাতে সংরক্ষণ করা যায় সে লক্ষ্যেই তারা এগুলো প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেক আগেই এখনো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য দপ্তরের হাতে দেওয়ার কথা থাকলেও নানা কারণে দেওয়া সম্ভব হয়নি। এগুলি ভ্যাকসিন মজুদ রাখার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে তিনি আশা ব্যক্ত করেন। ওএনজিসি ত্রিপুরা স্টেট এর পক্ষ থেকে ভ্যাকসিন মজুদ রাখার জন্য রেফ্রিজেটর গুলি প্রদানে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

ভ্যাকসিন মজুদ রাখার জন্য ওএনজিসি দিল রেফ্রিজেটর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















