নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ।। জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা কেটে দেওয়া হল। অমানবিক এই ঘটনা ঘটেছে কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুরে।কমলাসাগর বিধানসভা এলাকার এক বৃদ্ধা মহিলা বামফ্রন্ট সরকারের আমল থেকেই বার্ধক্য ভাতা পেয়ে আসছেন। ওই বৃদ্ধার নাম জ্ঞানদা সুন্দরী নম:। তাঁর স্বামীর পুত্র কেউ জীবিত নেই। পুত্রবধূ থাকলেও মানসিক ভারসাম্যহীন। তাঁর একমাত্র কন্যাও স্বামীহারা। বয়সের ভারে ন্যুজ ওই বৃদ্ধা শেষ পর্যন্ত মেয়ের কাছে আশ্রয় নিয়েছেন। বৃদ্ধা জানান, তিনি বক্সনগর ব্লকের খনকা টিলা পূর্বপাড়া ৫ নম্বরওয়ার্ডে বসবাস করতেন। বামফ্রন্ট সরকারের আমলে তাকে ১০ কেজি করে চাল এবং ৫০০ টাকা বয়স্ক ভাতা দেওয়া হতো। চার বছর আগে তিনি চলে আসেন কোনাবন এলাকায় ছেলের কাছে। তখন ভাতার ব্যাংকের বই পরিবর্তন করে মধুপুর গ্রামীণ ব্যাংকে নিয়ে আসা হয়। এখানে এসেও তিনি ভাতা পেয়েছেন। ছেলে মারা যাওয়ার পর তিনি চলে আসেন মধুপুরে মেয়ে পারুল সরকারের বাড়িতে। গত চার মাস ধরে তিনি ভাতা পাচ্ছেন না। খোঁজ খবর নিয়ে জানা গেছে, তাকে মৃত দেখিয়ে ভাতার টাকা কেটে দেওয়া হয়েছে। ভাতা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধা। তিনি কান্নায় ভেঙ্গে পড়েছেন। অসহায় ওই বৃদ্ধা পুনরায় ভাতা চালু করার জন্য তিনি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

বার্ধক্য ভাতা পাচ্ছেন না বৃদ্ধা, ক্ষোভ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















