News Flash

  • Home
  • Uncategorized
  • এখন আন্দোলনের প্রয়োজন হয় না, বোতাম টিপে সব কিছু পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী
Image

এখন আন্দোলনের প্রয়োজন হয় না, বোতাম টিপে সব কিছু পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মার্চ (হি.স.) : কমিউনিস্টরা আগে শুধু আন্দোলনের কথা বলেই কাটিয়ে দিতেন৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সুইচ টিপে কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির টাকা পাঠিয়ে দেন৷ তাই কমিউনিস্টরা ভয় পাচ্ছেন৷ আজ বৃহস্পতিবার আগরতলায় সিপিএম-কে এভাবেই বিঁধেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, যে-দেশে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীরা জন্মগ্রহণ করেছেন, সে-দেশে মাও-সে তুং, লেনিন, স্ট্যালিনদের কোনও গুরুত্ব নেই৷


মুখ্যমন্ত্রী এদিন কটাক্ষ করে বলেন, ভারতে লেনিন, স্ট্যালিন, মাও-সে তুংদের কোনও প্রয়োজনীয়তা নেই, তাঁরা লাখ লাখ মানুষকে খুন করে নেতা হয়েছিলেন৷ তিনি বলেন, এ দেশে নেতা হতে গেলে মানুষ খুন করতে হয় না৷ দেশে রাষ্ট্রবাদ যে ভাবে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য কাউকে খুন করতে হয়নি৷ তাঁর দাবি, ত্রিপুরায় কমিউনিস্টরা আর কখনও ফিরে আসবে না৷ আমার এই কথা ডায়েরিতে লিখে রাখতে পারেন৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় এখনও এমন কেউ জন্মায়নি যে বলতে পারবে কোনওদিন আমার হাতে টাকা দিয়েছে আর সেই টাকা আমি পকেটে রেখেছি৷ এই সংস্কার আমাকে আমার দল দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ দিয়েছেন৷ তাঁর দাবি, দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদের মতো সংস্কার আমার মধ্যে তৈরি করেছে৷
তিনি বলেন, ত্রিপুরায় চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি৷ চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় কমিউনিস্টরা নিজেদের পতন দেখতে পাচ্ছেন৷ তাঁর কটাক্ষ, কিউবায় বন্যা হলে ত্রিপুরায় গামছা পেতে টাকা তুলতেন কমিউনিস্টরা৷ তিনি বলেন, এখন কমিউনিস্টরা গান্ধীজিরও পুজো করেন৷ আগে করতেন না৷ সাথে যোগ করেন, এবার-তো স্বামী বিবেকানন্দের পুজোও করেছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আগামী কয়েক বছর বাদে তাদের পার্টি অফিসে বীর সাভারকারের ছবি ঝুলবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top