News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলিতে নাবালিকা ধর্ষিতা, লরি চালক গ্রেপ্তার
Image

ডুকলিতে নাবালিকা ধর্ষিতা, লরি চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ আমতলী থানা এলাকার ডুকলি এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে৷অভিযুক্তের নাম জুয়েল দাস৷ বাড়ি তেলিয়ামুড়া মহারানী পুর এলাকায়৷ সে পেশায় একজন লরি চালক৷


জানা যায় বাইপাস এলাকায় অপেক্ষা করত ওই যুবক৷ সেখানকার এক নাবালিকার সঙ্গে তার সম্পর্ক হয়৷সেই সুবাদে নাবালিকাকে নিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ বিষয়টি জানার পর পরিবারের তরফ থেকে এ ব্যাপারে প্রথমে আমতলী থানা এবং পরবর্তী সময়ে আগরতলা পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷


পুলিশ এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে অভিযুক্ত জুয়েল দাসকে তেলিয়ামুড়া মহারানীর পুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে৷ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী ক্লাব থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top